বাংলাদেশ

এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন

  • 1:31 am - April 29, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
এসএসসি পরীক্ষা , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৪৯ জন পরীক্ষার্থীকে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৪ জন।

চতুর্থ দিনের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কঠোর নজরদারি, কেন্দ্রভিত্তিক তদারকি এবং সিসিটিভি ব্যবস্থার মধ্যেও অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২৪ জন, মাদ্রাসা বোর্ডে ২৪ জন এবং কারিগরি বোর্ডে ১ জন শিক্ষার্থী রয়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৩ হাজার ৭৩৯ জন অনুপস্থিত এবং ৭ জন বহিষ্কৃত হয়েছেন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২ হাজার ১৪৩ জন। কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩৭২ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন। যশোর বোর্ডে ২ হাজার ৫৭ জন অনুপস্থিত, বহিষ্কার ২ জন। চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬১৯ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছেন। সিলেট বোর্ডে ৮৮৭ জন অনুপস্থিত ও ২ জন বহিষ্কার হয়েছেন। বরিশাল বোর্ডে ১ হাজার ৬১৩ জন অনুপস্থিত ও ৬ জন বহিষ্কার হয়েছেন। দিনাজপুর বোর্ডে ১ হাজার ৬২৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১২৮ জন অনুপস্থিত, বহিষ্কার হয়েছেন ৫ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ লাখ ৪০ হাজার ৭৩২ জন। কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১১ হাজার ২৮৭ জন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত, এরপর ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au