বাংলাদেশ

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

  • 3:23 am - April 29, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
কুমিল্লা ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের অনেক কেন্দ্রে পানিতে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ না থাকায় মোমবাতি ও চার্জলাইট জ্বালিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পর নগরীর লাকসাম রোড, জেলা স্কুল রোড, রেসকোর্স, বিসিক শিল্পনগরী, নগর ভবন এলাকা, ঈদগাহ, ছাতিপট্টি, কান্দিরপাড়-রাণীর বাজার সড়কসহ বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

কুমিল্লা ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পরীক্ষা শেষে অভিভাবক হারুনুর রশিদ বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়। পরে মোমবাতি ও চার্জলাইটের আলোয় পরীক্ষা নেওয়া হলেও বৃষ্টির পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয়েছে।

নগরীর জলাবদ্ধতা নিরসনে গত কয়েক বছরে প্রায় এক হাজার কোটি টাকার উন্নয়নকাজ করা হলেও বাস্তবে তার সুফল মিলছে না বলে জানিয়েছে সিটি করপোরেশন সূত্র। বিভিন্ন এলাকায় নির্মিত ড্রেনেজ ব্যবস্থাও পানি নিষ্কাশনে কার্যকর হচ্ছে না।

ছবিঃ সংগৃহীত

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। তিনি দায়িত্ব নেওয়ার পর বিষয়টি সমাধানে কারণ চিহ্নিত করে কাজ শুরু করেছেন এবং স্থায়ী সমাধানের জন্য বড় পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া দপ্তরের কর্মকর্তা ছৈয়দ আরিফুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়ে ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, আগামী আরও দুই দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে, ফলে নগরবাসীকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au