বাংলাদেশ

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

আক্রান্ত পরিবার পাবে নগদ সহায়তা

  • 10:03 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:২৭৮ বার
বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। এই অর্থের মাধ্যমে আক্রান্ত পরিবারগুলোকে নগদ সহায়তা দেওয়ার পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে ইইউ জানায়, সহায়তার অর্থ রেডক্রস-এর মাধ্যমে বিতরণ করা হবে। যেসব পরিবারে হাম আক্রান্ত সদস্য রয়েছে এবং চিকিৎসা ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন, তাদের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দেওয়া হবে।

ইইউ জানায়, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মানুষ এই সহায়তার আওতায় আসবেন। এই তহবিল দিয়ে চলমান টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করা হবে এবং হাম প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সরবরাহ করা হবে।

এছাড়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত খরচ এবং সেবাদানের কারণে যাদের আয় বন্ধ হয়ে গেছে, তাদের সহায়তায়ও এই অর্থ ব্যয় করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইইউ বাংলাদেশের অন্যতম প্রধান দাতা সংস্থা। শুধু ২০২৬ সালেই মানবিক সহায়তা হিসেবে তারা মোট ২৩ মিলিয়ন ইউরো বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে প্রদান করেছে। এর মধ্যে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৬ দশমিক ৪ মিলিয়ন ইউরো এবং দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে ব্যয় করা হয়েছে আরও ৭ মিলিয়ন ইউরো।

এই শাখার আরও খবর

নিয়ন্ত্রণে নেই ইমরান খানের রক্তচাপ, যেকোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কা চিকিৎসকের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগলেও বর্তমানে তাঁর রক্তচাপ…

ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩০০ টাকা করতে চায় মালিকপক্ষ, অযৌক্তিক বললেন শ্রমিক নেতারা

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিলেও তা প্রকাশ…

বাংলাদেশের পথে আসা ৪০৫ টন বিষ্ফোরকের শেষ গন্তব্য কোথায় ছিল?

ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের কাছে আটক কমোরোসের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি স্টার লাইনের চালান ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। জাহাজটিতে পাওয়া ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং…

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

২০১৮ সালে দায়ের করা একটি মানহানির মামলায় জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার (২৩ নভেম্বর)…

তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে খলিলুর রহমানের নাম, ক্ষমতার নেপথ্যে কী চলছে?

যুক্তরাষ্ট্রের উদ্দেশে আবারও নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৩ ফ্লাইটে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তাঁর রওনা…

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই: ইইউ রাষ্ট্রদূত

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au