অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন
মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…
ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা একজন ফুটবলার প্রথমবার গায়ে জড়াতে যাচ্ছেন লাল-সবুজের বাংলাদেশের জার্সি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ মার্চ বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন জাগরণ শুরু হতে যাচ্ছে। যে পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, হামজা চৌধুরী।
শেফিল্ডের হয়ে খেলছেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার প্রথমবার বাংলাদেশের জার্সিতে খেলতে এসেছেন। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। দুই দলের ফুটবল দ্বৈরথ নিয়ে গত কয়েক বছর এমনিতেই আলাদা রোমাঞ্চ, উত্তেজনা ছড়ায়। সেই পালে আরো হাওয়া লাগিয়েছেন হামজা।
তাকে ঘিরে সীমান্তের এপার-ওপারে চলছে তীব্র আলোচনা। বাংলাদেশের ফুটবল নতুন করে তার ব্র্যান্ডিংয়ে এগিয়ে যাবে এমনটাই বিশ্বাস সংশ্লিষ্টদের। সেই বিশ্বাস, ভারতকে তাদের মাটিতে হারানোর বড় স্বপ্ন এবং হামজা জয়গানে শিলং যাত্রা শুরু করেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টায় টায় ভারতের গৌহাটিতে পৌঁছান তারা। সেখান থেকে তারা যান শিলংয়ে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au