বিশ্ব

ব্যাংককে ইউনূস-মোদির সম্ভাব্য বৈঠক নিয়ে যা জানা গেলো

  • 10:38 pm - March 20, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজন করতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ।

এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূস যোগ দিতে পারেন।

বার্তাসংস্থা এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “বিমসটেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে বৈঠকের জন্য আমরা ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছি।”

এদিকে আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরমধ্যে জানা গেল, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চীন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যে চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর চীনে ড. ইউনূসের প্রথম সফরে এই বিষয়টি গুরুত্ব পাবে।

ড. ইউনূস আগামী ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে বোয়াও ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। পরের দিন ২৮ মার্চ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এরপর তিনি দেশটির মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।

সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, ড. ইউনূস এমন সময় চীনে যাচ্ছেন; যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয়, সীমান্তে বেড়া নির্মাণ এবং সর্বশেষ মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের ‘ভারতের সুরে’ বাংলাদেশকে নিয়ে কথা বলার বিষয়টি দুই দেশের সম্পর্কে আরও প্রভাব ফেলেছে।

তবে ইউনূসের এই সফর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বৈধতাকে আরও সমৃদ্ধ করবে।

এই শাখার আরও খবর

কোপানোর পর গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে আসা…

আইসিটি শুনানিতে জলদস্যুকে কীভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হলো?

আলকাস মালিকের মৃত্যুর ১৫ বছর পর সেই ঘটনার বর্ণনা কি হঠাৎ বদলে গেছে? সুন্দরবনের জলদস্যু দল ‘রাজু বাহিনী’র সঙ্গে যুক্ত ট্রলারচালক আব্বাস মালিক এখন মানবতাবিরোধী…

সাভারে শিশু ধর্ষণ মামলায় এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেপ্তার নেই

ঢাকার সাভারে এক শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার এক সপ্তাহ পর মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ১০ জনের কাউকেই এ…

স্পেনের উপকূলে ভাসমান নৌকা থেকে ৮০ মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ভাসমান একটি নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই নৌকা থেকে ৪৪ জনকে…

শুভ জন্মাষ্টমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের…

ইউক্রেনের গোলাবারুদ চুক্তি বিতর্কে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহের জন্য ৭ কোটি ইউরোর বেশি মূল্যের একটি চুক্তি নিয়ে বিতর্কের জেরে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকুর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২০২২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au