খেলা

চ্যাম্পিয়নস ট্রফি জয়ী ভারতকে ৫৮ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই

  • 12:15 am - March 21, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

ভারত দলে যেন এখন টাকার ছড়াছড়ি, এক চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কোহলিদের পকেটে প্রায় ১০০ কোটি ঢুকলো।চোখ কপালে উঠলেও এটাই আসলে বাস্তব,উল্টো হিসেব করলে দেখা যায় সবমিলিয়ে ১০৯ কোটি টাকার মতো পেতে যাচ্ছ রোহিত কোহলিরা।বৃহস্পতিবার বিসিসিআই এক বিবৃতে জানান চ্যাম্পিয়ন দল ভারতকে ৫৮ কোটি রুপি বোনাস দিতে যাচ্ছে বিসিসিআই,যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ৮১ কোটি টাকা।এর আগে চ্যাম্পিয়নস ট্রফি জিতে ভারত আইসিসির কাছ থেকে পুরস্কার পেয়েছিল ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি টাকারও বেশি।এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য আরও মেলে প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা।সব মিলে ভারতের ক্রিকেটাররা যেনো ধোনি হবার মজার খেলায় মেতে উঠেছে।

বিসিসিআই বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ভারতীয় দলের জন্য নগদ ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে বিসিসিআই আনন্দিত। এই আর্থিক স্বীকৃতি খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ছেলেদের নির্বাচন কমিটির সদস্যদের জন্য সম্মানী।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই আরও লিখেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে আধিপত্য বিস্তার করেছে। ফাইনালে ওঠার পথে চারটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। দলটি তাদের অভিযান শুরু করে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে। এরপর পাকিস্তানের বিপক্ষেও ৬ উইকেটের অনায়াস জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের জয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে।’

অবশ্য এত কারিকারি টাকা ভারতীয় ক্রিকেটারদের প্রাপ্যই বলা চলে।যা একটি পরিসংখ্যানে আরও স্পষ্ট ভাবে ফুটে উঠবে। ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত ভারত তিনটি মেগা ইভেন্টে অংশ নিয়েছে।৩টি ইভেন্টেই সফল বলা চলে রোহিত কোহলিদের।অবশ্য শুধু সফল বললে ভুল হবে ৩টির ভিতর ২টি ইভেন্টই হয়েছে চ্যাম্পিয়ন্স,আরেকটিতে ফাইনালে গিয়ে হোচট খায় টিম ইণ্ডিয়া।তিন আসরে ২৪টি পূর্ণ ম্যাচের স্রেফ একটি হেরেছে রোহিতরা সেটি ওই ২০২৩ বিশ্বকাপের ফাইনালেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের দল।অর্থাৎ ফাইনালের আগে গ্রুপ স্টেজেও রোহিতদের কেউ ধরাই দিতে পারেনি। দুবাইয়ে গত ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জেতে মেন ইন ব্লুরা।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au