খেলা

আইপিএলে বলে ব্যবহার করা যাবে লালা

  • 1:33 am - March 21, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

আইপিএল ২০২৫ এ বোলাররা বলে লালা ব্যবহারের অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার মুম্বাইয়ে বিসিসিআই-এর সদর দফতরে টুর্নামেন্টের সিদ্ধান্ত প্রণেতাদের সঙ্গে আলাপের পর ফ্র্যাঞ্চাইজি অধিনায়কদের বেশিরভাগই বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জোর দাবি জানান। তারপরই এই নিষেধাজ্ঞা উঠে গেলো।

জানা গেছে, বেশিরভাগ অধিনায়ক একমত যে সব ধরনের ক্রিকেটে আইসিসি ও পরবর্তীতে বোর্ড সদস্যদের নেওয়া লালা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বোলারদের অসুবিধা হচ্ছে, বিশেষ করে রিভার্স সুইং করতে। সাদা বলের ক্রিকেটে তো এটা দেখাই যায় না, এমনকি ওয়ানডেতেও দুটি নতুন বল ব্যবহারের পরও রিভার্স সুইং দুর্লভ হয়ে উঠেছে।

২০২০ সালের মে মাসে কোভিড মহামারির সময় প্রথমবার বল মসৃণ করতে লালা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে তা স্থায়ী করে আইসিসি। বল উজ্জ্বল করতে বোলারদের ঘাম ব্যবহার করতে বলা হয়েছিল।

সম্প্রতি ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি আইসিসিকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি (রিভার্স সুইং পেতে)। কিন্তু বলে লালা ব্যবহারের অনুমতি নেই। আমরা আবেদন করেই যাচ্ছি যেন আমরা বলে লালা ব্যবহারের অনুমতি পাই। তাতে করে ম্যাচে রিভার্স সুইং পাবো এবং সেটা হবে দারুণ ব্যাপার।’

আপাতত আইপিএলের আগে বোলাররা সুখবর পেলেন। প্রতিযোগিতাটি থেকে এই নিষেধাজ্ঞা তুলে নিলো ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

নতুন আরও একটি নিয়ম চালু করতে যাচ্ছে বিসিসিআই। রাতের ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় ইনিংসে শিশির বড় একটা প্রভাব রাখে। ফলে বেশিরভাগ অধিনায়কই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন, যাতে করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাড়তি সুবিধা পান। এই ক্ষেত্রে ভারসাম্য আনতে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে থাকা দলকে দুটি বল ব্যবহার করতে দেওয়া হবে। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর অধিনায়কের কাছে দ্বিতীয় বল বুঝিয়ে দেয়া হবে। তাতে করে শিশিরের কারণে কেউ বাড়তি সুবিধা পাবে না মনে করেন বোর্ড কর্তারা।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au