বাংলাদেশ

সায়মা হক বিদিশাকে দায়িত্ব থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সহ–উপাচার্য আলমোজাদ্দেদী আলফেছানী

  • 11:03 pm - May 07, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ মে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এত দিন দায়িত্ব পালন করা অধ্যাপক সায়মা হক বিদিশাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে সহ–উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দিয়েছেন। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর পর্যন্ত কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। সহ–উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধিমালার আওতায় নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্যের অর্পিত ক্ষমতাও প্রয়োগ করবেন তিনি।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) পদ থেকে অধ্যাপক সায়মা হক বিদিশাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে তার আগের কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের গণ–অভ্যুত্থানের পর দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে ওই বছরের সেপ্টেম্বর মাসে অধ্যাপক সায়মা হক বিদিশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন সহ–উপাচার্য হিসেবে অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানীর নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনিক মহলেও এ পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au