সর্বশেষ

কোচ নিয়োগে হামজার মতামত প্রসঙ্গে ‍মুখ খুললেন বাফুফে সভাপতি

  • 2:46 am - May 09, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
মোহাম্মদপুরে নতুন কুড়ি ক্রিকেট ম্যাচ দেখতে এসেছিলেন হামজা। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগকে ঘিরে নানা জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী-র মতামত নিয়ে কোচ নির্বাচন করা হচ্ছে-এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, পুরো প্রক্রিয়াটি হচ্ছে স্বচ্ছ ও নির্ধারিত কাঠামোর মধ্য দিয়ে।

বর্তমানে চার দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন হামজা চৌধুরী। শুক্রবার মোহাম্মদপুর এলাকায় একটি নতুন কুড়ি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাবিথ আউয়াল। সেখানে তিনি বলেন, জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে শুধুমাত্র ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি কাজ করছে এবং নির্বাহী কমিটির বাইরে কারও পরামর্শ নেওয়া হচ্ছে না।

তাবিথ বলেন, “কোচ নিয়োগের প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ এবং সোজাসাপ্টা। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি সিভি যাচাই-বাছাই করে ইন্টারভিউ নিচ্ছে। এই প্রক্রিয়ার বাইরে কারও সঙ্গে কোনো পরামর্শ হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।”

বাফুফে সূত্রে জানা গেছে, জাতীয় দলের নতুন কোচ নিয়োগে মোট ১১ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এর মধ্যে ইতোমধ্যে পাঁচজনের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। আগামী রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ১৫ মের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে ফেডারেশনের।

এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, “১১ জনের ইন্টারভিউ অনলাইনে চলছে। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন চূড়ান্ত তালিকা তৈরি করবে, তখন এক্সিকিউটিভ কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।”

নতুন কোচ নির্বাচনে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও বাফুফে মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ফলাফলকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সভাপতি। তিনি বলেন, আগামী দুই বছরের আন্তর্জাতিক সূচি, দল গঠনের পরিকল্পনা এবং প্রতিযোগিতার ধরন বিবেচনায় নিয়েই কোচ নির্বাচন করা হবে।

তাবিথ আরও জানান, প্রয়োজন হলে স্পন্সর, সরকার কিংবা আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তা নিয়ে হলেও যোগ্য কোচ নিয়োগে বাফুফে পিছপা হবে না। তার ভাষায়, “আমরা কী বিনিয়োগ করছি এবং তার বিপরীতে কী পাচ্ছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এই শাখার আরও খবর

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au