বাংলাদেশ

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

  • 3:17 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
কাপাসিয়া থানা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। পরদিন শনিবার ভোরে স্থানীয়রা ফোরকান মিয়ার বাড়ির ভেতরে পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে কাতারপ্রবাসী মনিরের স্ত্রী, তার সন্তানসহ পরিবারের একাধিক সদস্য রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত অন্যদের পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি। পরে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নিহতদের মধ্যে তিনটি শিশু, এক নারী এবং এক যুবক রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী স্থানীয়রা জানান, ভোরের দিকে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় একাধিক মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে মানুষজন ভিড় করেন। পুরো এলাকা মুহূর্তেই আতঙ্কে ভরে যায়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়া নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁর স্ত্রী, তিন সন্তান এবং শ্যালককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছে।

পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে একসাথে একটি পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au