বাংলাদেশ

বিএসএফের গুলিতে এইচএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশি নিহত

  • 7:46 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
ভারত-বাংলাদেশ সীমান্ত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ধজনগর ইউনিয়নের ত্রিপুরা সীমান্তসংলগ্ন মানিক্যমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের একজন মুরসালিন (১৯)। তিনি আলহাজ্ব শাহ আলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অপর নিহত ব্যক্তি হলেন উপজেলার মধুপুর গ্রামের মৃত মরম আলীর ছেলে নবির হোসেন (৪০)।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল সীমান্তের তারকাঁটা বেড়ার কাছে অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন ও নবির হোসেন নিহত হন। এছাড়া গুলিতে আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন রাতেই ঘটনাস্থলের আশপাশে জড়ো হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা এলাকায় অবস্থান নেন।

চন্ডিদ্বার বিওপির কমান্ডার প্রথমে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও পরে জানান, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলামও দুইজন নিহত হওয়ার তথ্য শুনেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ কাজ করছে এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, নিহত দুই বাংলাদেশির মরদেহ এখনও বিএসএফের হেফাজতে রয়েছে। চন্ডিদ্বার বিওপির সুবেদার মইন উদ্দিন জানিয়েছেন, বিজিবি ইতোমধ্যে বিএসএফকে চিঠি দিয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দুটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে তিন বছরের পিএইচডি বৃত্তির সুযোগ

মেলবোর্ন, ৯ মে- ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় “বিফোর দ্য ইমেজ: দ্য পলিটিক্যাল অনটোলজি অব ইমেজেস ফর লিগ্যাল অ্যান্ড সোশ্যাল জাস্টিস” শীর্ষক ইউরোপীয় গবেষণা কাউন্সিল অর্থায়িত একটি…

হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী: নিজ দেশের নাগরিকদের ফেরাতে প্রস্তুত অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ৯ মে- হান্টাভাইরাসে আক্রান্ত একটি প্রমোদতরীকে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। স্পেন নিয়ন্ত্রিত ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাত্রারত…

মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, মন্ত্রী যারা

মেলবোর্ন, ৯ মে- পশ্চিমবঙ্গে দীর্ঘ দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ঐতিহাসিক…

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি

মেলবোর্ন, ৯ মে- ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (৯ মে) এই…

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

মেলবোর্ন, ৯ মে- রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার এ ঘোষণা দেন।…

ব্রিগেডে জমকালো আয়োজন, আজ শপথ নিচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মেলবোর্ন, ৯ মে- কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনায় চলছে ব্যাপক আয়োজন ও নিরাপত্তা প্রস্তুতি। আজ শনিবার সকালে এখানে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au