বাংলাদেশ

কাপাসিয়ায় মধ্যরাতে রক্তগঙ্গা:

 স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা করে ঘাতক স্বামীর ‘ফোন কল’

  • 1:03 am - May 10, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা , ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তাঁর তিন সন্তান এবং শ্যালক। ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়া (৪০) পলাতক রয়েছেন।

শনিবার সকালে স্থানীয় একটি বাড়ির নিচতলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং স্থানীয় থানা পুলিশ আলামত সংগ্রহে কাজ শুরু করে।

নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার (৩০), তাদের তিন সন্তান-মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮) ও ফারিয়া (২), এবং শ্যালক রসুল মিয়া (২২)।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ফোরকান মিয়া নিজেই ফোন করে এক স্বজনকে হত্যার কথা জানান। ফোনে তিনি বলেন, “সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না।” এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

নিহত শারমিন আক্তারের ফুফু জেসমিন আক্তার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের বিভিন্ন স্থানে মরদেহ পড়ে থাকতে দেখেন। আরেক ফুফু ইভা আক্তার বলেন, ভেতরে প্রবেশ করতেই তারা বিছানা ও মেঝেতে মরদেহ ছড়িয়ে থাকতে দেখেন এবং ৯৯৯ নম্বরে পুলিশকে খবর দেন।

পরিবার ও স্বজনদের অভিযোগ, ফোরকান মিয়া দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িত ছিলেন। দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। এর আগে শারমিন আক্তারের সঙ্গে তার মারধর ও মানসিক নির্যাতনের ঘটনাও ঘটেছিল বলে দাবি করা হয়।

এদিকে ঘর থেকে একটি লিখিত অভিযোগের কপি উদ্ধার করেছে পুলিশ, যেখানে পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেন সংক্রান্ত নানা অভিযোগ উল্লেখ রয়েছে।

গাজীপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাটি ঘিরে পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au