বাংলাদেশ

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশির মৃত্যু

  • 1:30 pm - May 12, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
শাহেদ’ ড্রোন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মে- লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সূত্র। হামলাটি দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি আবাসিক বাড়িতে চালানো হয়।

স্থানীয় গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী নিয়মিত বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ হামলায় একটি বাড়ি সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহত দুই বাংলাদেশি সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধার করে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। আশপাশের কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্থানীয় প্রশাসন।

এদিকে ইসরায়েলের হামলার জবাবে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। সীমান্তজুড়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তেজনা বেড়েছে।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কথা জানান। তবে যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান বন্ধ হয়নি। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধ্বংস, ড্রোন হামলা এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় দক্ষিণ লেবাননের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েছেন। বিশেষ করে সেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দিলেও নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au