ডোনাল্ড ট্রাম্প দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন
মেলবোর্ন, ১৩ মে- দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক দশকের মধ্যে এটি কোনো মার্কিন শীর্ষ নেতার অন্যতম…
মেলবোর্ন, ১৩ মে- হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী এমভি হন্ডিয়াস থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যাত্রীদের দেশে ফেরাতে অবশেষে বিশেষ বিমান নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া সরকার। চলতি সপ্তাহের শেষের দিকেই যাত্রীদের নিয়ে বিমানটি পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে পৌঁছানোর কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী Mark Butler জানিয়েছেন, কঠোর কোয়ারেন্টিন বিধিনিষেধের কারণে এ মিশনের জন্য উপযুক্ত চার্টার বিমান ও ক্রু খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। তিনি এই উদ্ধার কার্যক্রমকে “জটিল ও চ্যালেঞ্জিং” বলে উল্লেখ করেন।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানায়, যাত্রীদের ফেরাতে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। তবে এখনো নির্দিষ্ট ফ্লাইট সময়সূচি ঘোষণা করা হয়নি।
এর আগে মঙ্গলবার এমভি হন্ডিয়াস থেকে পাঁচজন অস্ট্রেলীয় ও একজন নিউজিল্যান্ডের নাগরিককে সরিয়ে নেদারল্যান্ডসে নেওয়া হয়। শেষ মুহূর্তের লজিস্টিক পরিবর্তনের কারণে সরাসরি অস্ট্রেলিয়ায় না এনে প্রথমে ইউরোপে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেন, নেদারল্যান্ডস থেকে অস্ট্রেলিয়ায় যাত্রী পরিবহন অত্যন্ত দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। তাই নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্প্রতি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অবস্থানরত এমভি হন্ডিয়াসে বিরল হান্টাভাইরাস ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়। ভাইরাসটির সংক্রমণে ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপর থেকেই বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে জরুরি পদক্ষেপ শুরু করে।
সুত্রঃ এবিসি নিউজ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au