বাংলাদেশ

ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার

  • 6:15 pm - May 14, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে দেশটির মুলাদ্দাহ এলাকায় পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ দরজা খুলে চারজনের মৃত্যু নিশ্চিত করে।

নিহত চার ভাই হলেন মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ সিরাজ এবং মুহাম্মদ শহিদ। তাদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া এলাকায়। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে দুজনের আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল। সে কারণে তারা একসঙ্গে একটি গাড়িতে করে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। ধারণা করা হচ্ছে, পথে গাড়ির ভেতর কোনো কারণে তারা অসুস্থ হয়ে পড়েন।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, গতকাল সন্ধ্যায় চার ভাই বারকা এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে তারা মুলাদ্দাহ এলাকার দিকে রওনা দেন। পরে মুলাদ্দাহ এলাকায় একটি ক্লিনিকের সামনে গাড়িটি পার্ক করা অবস্থায় পাওয়া যায়। সেখান থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার কিছু সময় আগে রাত আটটার দিকে ভাইদের একজন বারকা এলাকায় থাকা এক স্বজনকে ভয়েস মেসেজ পাঠান। সেখানে তিনি জানান, তারা খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং গাড়ি থেকে বের হতে পারছেন না। একই সঙ্গে অবস্থানের লোকেশনও পাঠান। এর কিছু সময় পরই স্থানীয় দুই প্রবাসী বাংলাদেশি গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে মৃত ঘোষণা করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস জমে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। নিহতদের মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি আরও বলেন, ধারণা করা হচ্ছে, অসুস্থ বোধ করায় চিকিৎসা নেওয়ার জন্যই তারা ক্লিনিকের সামনে গাড়িটি পার্ক করেছিলেন। বিষয়টি আমরা ঘনিষ্ঠভাবে দেখছি এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে, লালানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন বলেন, একই পরিবারের চার ভাইয়ের এমন মৃত্যুর খবর এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, এ বিষয়ে এখনো উপজেলা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au