বাংলাদেশ

‘পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা বিপজ্জনক’- তৃণমূল বিধায়ক

  • 1:10 pm - May 15, 2026
  • পঠিত হয়েছে:২২৩ বার
তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল মতিন মুহাম্মদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল মতিন মুহাম্মদ বাংলাদেশি মুসলমানদের নিয়ে করা মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন, “পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক।”

সম্প্রতি স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাড়োয়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন আব্দুল মতিন মুহাম্মদ।

সাক্ষাৎকারে তিনি বলেন, “একটা কথা বলতে পারি, পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। তারা এমন কিছু করে, যার খেসারত এ রাজ্যের বাঙালি মুসলমানদের দিতে হয়।”

তবে বাংলাদেশের মুসলমানদের কোন ধরনের কর্মকাণ্ড বা বক্তব্যের কারণে পশ্চিমবঙ্গের মুসলমানদের সমস্যায় পড়তে হয়, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি এই তৃণমূল নেতা।

তিনি আরও বলেন, “বাংলাদেশের মুসলমান ভাইদের বলব, এই রাজ্যের মুসলমানদের নিয়ে কিছু মন্তব্য করতে হলে সবকিছু জেনে, বুঝে, পড়াশোনা করে মন্তব্য করা ভালো। ওই দেশের আলটপকা মন্তব্যের জন্য এখানকার মুসলমানদের বিপদ হয়। তারা যেন আরও সতর্ক হয়ে মন্তব্য করেন।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সীমান্তের দুই বাংলার মুসলিম সমাজ ও রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ সামনে এনে অনেকে এ মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে সংখ্যালঘু রাজনীতি, সীমান্তবর্তী অঞ্চলের সামাজিক সম্পর্ক এবং বাংলাদেশ প্রসঙ্গ আবারও আলোচনায় উঠে এসেছে।

এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরিবর্তন এসেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে। দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ২৯৩ আসনের বিধানসভায় ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে নরেন্দ্র মোদি–সমর্থিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক মেরুকরণ এবং সাম্প্রদায়িক ইস্যু আরও বেশি গুরুত্ব পাচ্ছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী বাংলাদেশের মুসলমানদের নিয়ে একজন তৃণমূল বিধায়কের মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিতে পারে।

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au