বাংলাদেশ

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

  • 4:38 am - May 17, 2026
  • পঠিত হয়েছে:২৩৬ বার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন সাব্বির বিন শামস। দহগ্রাম সীমান্ত এলাকায় তাঁর চলাফেরা স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান শনিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাব্বির বিন শামস অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে থানা হেফাজত থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়ার সময় তাঁর কাছে সাতটি পাসপোর্ট পাওয়া যায়। এর মধ্যে দুটি ছিল কূটনৈতিক পাসপোর্ট। বাকি পাসপোর্টগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নথি বলে ধারণা করা হচ্ছে। এসব পাসপোর্ট কীভাবে ব্যবহার করা হচ্ছিল এবং তিনি কোন উদ্দেশ্যে দেশে ফিরছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময় তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিআরআই শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার’ পদেও চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা রয়েছে। সেই মামলার তদন্ত চলমান রয়েছে। এ অবস্থায় তাঁর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশ জানিয়েছে, সাব্বির বিন শামস কী কারণে ভারত অবস্থান করছিলেন, কীভাবে সীমান্ত অতিক্রম করেছেন এবং তাঁর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে তাঁর কাছে পাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রও যাচাই-বাছাই করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au