বিশ্ব

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিতে যাচ্ছে তালেবান

 উদ্বেগে মানবাধিকার সংস্থাগুলো

  • 4:35 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
আফগানিস্তানের একটি গ্রামীণ বাড়িতে বিয়ের অপেক্ষায় থাকা ৪০ বছর বয়সী ফয়েজ মোহাম্মদ ও ১১ বছর বয়সী গুলাম হায়দার। ছবি: জাতিসংঘ

মেলবোর্ন, ২৩ মে-  আফগানিস্তানে বাল্যবিবাহকে কার্যত আইনি স্বীকৃতি দিতে যাচ্ছে তালেবান সরকার। নতুন এক বিবাহবিচ্ছেদ আইনকে কেন্দ্র করে দেশটিতে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মীদের অভিযোগ, এই আইনের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক ও জোরপূর্বক বিয়ের শিকার মেয়েদের বিচ্ছেদের অধিকার আরও সীমিত করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এর  প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান সরকারের অনুমোদিত নতুন আইনে স্বামীর আপত্তি থাকলে কোনো নারী জোরপূর্বক বিয়ের অভিযোগ তুলে সহজে বিচ্ছেদ চাইতে পারবেন না। একইসঙ্গে স্বামীর আর্থিক সহায়তা না পাওয়া বা দীর্ঘ অনুপস্থিতিকেও বিচ্ছেদের যথেষ্ট কারণ হিসেবে গণ্য করা হচ্ছে না।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই বাল্যবিবাহ বেড়েছে। বিশেষ করে মেয়েদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বন্ধ করে দেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। অনানুষ্ঠানিক এক জরিপে দেখা গেছে, তালেবান শাসনামলে প্রায় ৭০ শতাংশ মেয়েকে অল্প বয়সে বা জোর করে বিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশের বয়স ১৮ বছরের নিচে।

রাজধানী কাবুলে নতুন আইনের বিরুদ্ধে ইতোমধ্যে নারীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিভিন্ন নারী অধিকার সংগঠন এই আইনকে নারী ও শিশুর বিরুদ্ধে ‘প্রাতিষ্ঠানিক সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছে।

মানবাধিকারকর্মী ফাতিমা বলেন, তালেবান এখন নারীবিরোধী নীতিগুলোকে আইনি কাঠামোর মধ্যে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছে। তার ভাষায়, এটি নারী স্বাধীনতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।

এদিকে জাতিসংঘ সহায়তা মিশন ইউএনএএমএও নতুন আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি বলেছে, এই আইন আফগান নারী ও কন্যাশিশুদের অধিকার আরও সংকুচিত করবে এবং বৈষম্যমূলক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

তবে তালেবান সরকার এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছে। তালেবানের এক মুখপাত্র দাবি করেছেন, ইসলামবিরোধী গোষ্ঠীগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ইস্যু নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, নতুন এই আইন কার্যকর হলে আফগানিস্তানে নারী অধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এবং বাল্যবিবাহের শিকার মেয়েদের জন্য ন্যায়বিচারের পথ আরও কঠিন হয়ে উঠবে।

সুত্রঃ দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au