বাংলাদেশ

জেলা ডাকবাংলোয় মিলল মা ও মেয়ের মরদেহ

  • 2:51 am - June 04, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
জেলা ডাকবাংলোয় মিলল মা ও মেয়ের মরদেহ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুন-  বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ডাকবাংলোর তৃতীয় তলার দুটি পৃথক কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন বরগুনা পৌর শহরের কালীবাড়ী এলাকার বাসিন্দা ইতি রাণী (৩৪), তার ১২ বছর বয়সী মেয়ে আরাধা বিশ্বাস এবং তিন বছর বয়সী মেয়ে অনুরাধা বিশ্বাস। ইতি রাণী জেলা পরিষদের ডাকবাংলোতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ইতি রাণী ডাকবাংলোর পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন। প্রতিদিন সকাল ৯টার দিকে কাজে এলেও বুধবার তিনি বেলা ১১টার দিকে দুই মেয়েকে সঙ্গে নিয়ে কর্মস্থলে আসেন।

দুপুরের পর ডাকবাংলোর তৃতীয় তলার একটি কক্ষ ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান অন্য কর্মীরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

পুলিশ জানায়, একটি কক্ষ থেকে বড় মেয়ে আরাধা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। অন্য একটি কক্ষ, যা ভেতর থেকে বন্ধ ছিল, সেখান থেকে ইতি রাণী ও ছোট মেয়ে অনুরাধা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইতি রাণীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস জানান, সকালে কাজে বের হওয়ার আগে স্ত্রীর সঙ্গে তার স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। স্ত্রী নিরামিষ রান্না করতে বললে তিনি বাজার করে দেন। পরে দুপুরে বাড়ি ফিরে ঘরে তালা দেখতে পান। তিনি ধারণা করেছিলেন, স্ত্রী হয়তো আত্মীয়ের বাসায় গেছেন। ডাকবাংলোতে যাওয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না।

ঘটনাস্থল পরিদর্শনের পর বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, ডাকবাংলোর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই মেয়েকে হত্যার পর ইতি রাণী আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, বড় মেয়ের মরদেহ যে কক্ষে পাওয়া গেছে, সেখানে পাঁচটি ঘুমের ওষুধের ট্যাবলেট ও পানির বোতল পাওয়া গেছে। ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত ঘটনা হতে পারে। তবে আত্মহত্যা ও হত্যার পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au