বাংলাদেশ

বাগেরহাট

দোকানে এসে হিন্দু ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ হামলা, নগদ অর্থ ও মোবাইল লুট

আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি

  • 2:47 am - June 05, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
আহত ব্যবসায়ী রিপন মণ্ডল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুন- বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক হিন্দু ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ঐ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি নগদ প্রায় তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বুধবার(৩ জুন) উপজেলার চিতলমারী বাজারের বোয়ালিয়া ভ্যানস্ট্যান্ড এলাকায় অবস্থিত আর এম পোল্ট্রি ফিশমিলে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী রিপন মণ্ডল (৩৫) চরকুড়ালতলা গ্রামের বাসিন্দা এবং আর এম পোল্ট্রি ফিশমিলের মালিক। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার মা চারুলতা মণ্ডল (৬০), ভাই নিপুণ মণ্ডল (৪০) এবং প্রতিষ্ঠানের কর্মচারী সৌমেন মজুমদার (২৭)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার হঠাৎ করে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল আর এম পোল্ট্রি ফিশমিলে প্রবেশ করে। এরপর তারা রিপন মণ্ডলের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টেনে বাইরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীদের হাতে হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হামলার সময় হামলাকারীরা রিপন মণ্ডলকে উদ্দেশ করে বলেন, “তোর বাপ ফোন দিয়েছিল, ফোন ধরিস না কেন?” এরপরই তারা তার ওপর হামলা শুরু করে। হামলার সময় রিপন মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রিপন মণ্ডলকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা চারুলতা মণ্ডল, ভাই নিপুণ মণ্ডল এবং কর্মচারী সৌমেন মজুমদারও হামলার শিকার হন। এতে তারাও আহত হন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রিপন মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় ব্যবসা সংক্রান্ত কিছু অর্থ ব্যাংকে জমা দেওয়া সম্ভব হয়নি। এ কারণে বাড়ি থেকে অতিরিক্ত নগদ অর্থ এনে ব্যবসা প্রতিষ্ঠানে রাখা হয়েছিল। এছাড়া বিক্রয়লব্ধ টাকাও ক্যাশে ছিল। হামলাকারীরা রিপন মণ্ডলের পকেটে থাকা প্রায় এক লাখ টাকা, দোকানের ক্যাশে থাকা আনুমানিক দুই লাখ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকার বাসিন্দারা।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হবে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au