নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ১১ জুন- ওমান উপকূলে একটি ভারতীয় জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। হামলার পর জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনার জেরে নয়াদিল্লি ভারতে নিযুক্ত মার্কিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসন মিক্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ ‘সেট্টেবেলো’-এর ওপর হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে। নিখোঁজ তিন নাবিককে উদ্ধারে ওমান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করছে ভারতের দূতাবাস। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ-নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।
ভারত তার বিবৃতিতে জোর দিয়ে বলেছে, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে নয়াদিল্লি।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও পশ্চিম এশিয়া ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি ইরান ও ইসরায়েলের সংঘাতও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার দাবি করেছে।
এই অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতীয় জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তবে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
নিখোঁজ তিন ভারতীয় নাবিকের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ভারত সরকার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au