বাংলাদেশ

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে কালী-লক্ষ্মী প্রতিমা ভাঙচুর

  • 10:51 pm - June 29, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
ময়মনসিংহ সদর উপজেলায় একটি সার্বজনীন পূজা মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জুন- ময়মনসিংহ সদর উপজেলার একটি সার্বজনীন পূজা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামের দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরকে ঘিরে প্রায় ৩০ থেকে ৩৫টি হিন্দু পরিবারের বসবাস। প্রায় ৩৭ বছর ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এ মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে লুঙ্গি ও গেঞ্জি পরা ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক মন্দিরের সামনে এসে প্রথমে একটি বাঁশ এবং পরে একটি ইট ব্যবহার করে মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি মন্দিরে থাকা কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কল্পনা রানী সিংহ জানান, ভোরে পূজার জন্য বাড়ির ছাদবাগান থেকে ফুল তুলছিলেন। এ সময় মন্দিরের ভেতর থেকে শব্দ শুনে তাকিয়ে দেখেন, এক যুবক তালা ভেঙে মন্দিরে ঢুকেছে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করে আশপাশের মানুষকে ডাকতে শুরু করেন। স্থানীয়রা এগিয়ে আসার আগেই ওই যুবক মন্দিরের প্রতিমা ও বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে পালিয়ে যায়।

তিনি বলেন, পরে মন্দিরে গিয়ে দেখা যায় কালী ও লক্ষ্মী প্রতিমাসহ বিভিন্ন উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দত্ত বলেন, প্রায় ৩৭ বছর ধরে এই মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা হয়ে আসছে। কিন্তু এর আগে এমন কোনো ঘটনার মুখোমুখি হতে হয়নি। তিনি জানান, এলাকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। স্থানীয় মুসলিমরাও সবসময় সহযোগিতা করেছেন। তাই কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, তা নিয়ে তারা বিস্মিত।

তিনি আরও বলেন, মন্দিরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

স্থানীয় বাসিন্দা বিমল চন্দ্র বলেন, এলাকায় দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। হঠাৎ এমন ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। তিনি দ্রুত তদন্ত শেষ করে জড়িত ব্যক্তির বিচার নিশ্চিত করার দাবি জানান।

এদিকে ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দোষী ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au