বাংলাদেশ

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান

  • 8:12 pm - July 02, 2026
  • পঠিত হয়েছে:৯৫ বার
অধিপরামর্শ সভায় কথা বলছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ জুলাই- জনগণের ওপর একটি অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত জাতীয় মানবাধিকার কমিশন চাপিয়ে দেওয়া হলে তা শেষ পর্যন্ত সরকারের জন্যই আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, যে সরকার স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার পরিবর্তে দলীয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, শেষ পর্যন্ত সেই প্রতিষ্ঠানের অকার্যকারিতার নেতিবাচক প্রভাব তাদেরই ভোগ করতে হয়।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬: হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক অধিপরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, কোনো সরকার যদি একটি অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করে, তাহলে সেটি কার্যকর করতে ব্যর্থ হওয়ার দায়ও তাদেরই বহন করতে হবে। এ ধরনের উদ্যোগ সরকার নিজেদের জন্যই একটি ‘ফ্র্যাঙ্কস্টাইন’ তৈরি করার শামিল। কারণ ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। আজ যে প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবের আওতায় আনা হবে, ভবিষ্যতে সেই প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়লে এর নেতিবাচক ফল ভোগ করতে হবে সংশ্লিষ্টদেরই।

তিনি বলেন, বাংলাদেশে ক্ষমতাসীন ব্যক্তি বা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেকেই স্বল্পমেয়াদি রাজনৈতিক সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলেন। বিশ্বের অনেক দেশে আরও কর্তৃত্ববাদী সরকার থাকলেও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ এবং অকার্যকর করে তোলার এমন প্রবণতা খুব কম দেখা যায়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি।

সভায় খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন পর্যালোচনা করে ১৯ দফা সুপারিশ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, এসব সুপারিশ বাস্তবায়ন না হলে সরকার কার্যত প্রমাণ করবে যে দেশে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার বিষয়ে তাদের প্রকৃত সদিচ্ছা নেই।

তিনি আরও বলেন, বিএনপি তাদের ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচি, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো আন্তরিকভাবে বাস্তবায়ন করা হলে সরকারের নিয়ন্ত্রণমুক্ত একটি স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা সম্ভব।

এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, সরকারের ভেতরেই পরিবর্তনবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। এই প্রতিরোধ কেবল রাজনৈতিক মহল থেকেই আসে না, অনেক ক্ষেত্রে আমলাতন্ত্রও এর বড় অংশ। তার মতে, জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়ায় সেই আমলাতান্ত্রিক প্রভাবের প্রতিফলন স্পষ্টভাবে দেখা গেছে।

তিনি বলেন, একটি কার্যকর মানবাধিকার কমিশন গড়ে তুলতে হলে কমিশনের স্বাধীনতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অন্যথায় মানবাধিকার সুরক্ষায় প্রতিষ্ঠানটি তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে না এবং জনগণের আস্থাও অর্জন করতে ব্যর্থ হবে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au