বাংলাদেশ

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

  • 1:15 am - July 03, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
নাটোরে তালা ভেঙে বাড়ি থেকে স্বর্ণালংকার, টেলিভিশন, বৈদ্যুতিক ফ্যানসহ মালপত্র চুরি হয়েছে। শহরের কানাইখালি মহল্লায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) রাতে ঘটনাটি প্রকাশ্যে আসে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত বছরের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে সিরাজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা ওই বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। এরপর থেকে কানাইখালি মহল্লার বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল।

সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, বুধবার রাত ১০টার কিছুক্ষণ পর প্রতিবেশীরা বাড়িতে চুরির বিষয়টি তাঁদের জানালে তাঁর স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির সব কটি তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে এবং বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে।

তিনি দাবি করেন, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, একটি ৫০ ইঞ্চি রঙিন টেলিভিশন, ১০টি বৈদ্যুতিক ফ্যান, একটি সাবমারসিবল পানির পাম্প, দুটি ফ্রিজের কম্প্রেসার এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার। এসব মালামালের আর্থিক মূল্য উল্লেখযোগ্য বলে তিনি জানান।

সিরাজুল ইসলামের জামাতা মাসুদুর রহমান বলেন, বাড়িতে কার্যত কোনো মূল্যবান জিনিসই আর অবশিষ্ট নেই। তাঁর ধারণা, এক রাতে নয়, বরং কয়েক দিন ধরে পরিকল্পিতভাবে বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। বাড়িটি দীর্ঘদিন জনশূন্য থাকায় দুর্বৃত্তরা সেই সুযোগ নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

খবর পেয়ে বুধবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, বাড়িটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও জনশূন্য অবস্থায় ছিল। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au