বাংলাদেশ

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

  • 3:20 am - July 03, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
দাম কমেছে এলপিজি সিলিন্ডারের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুলাই- ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিইআরসি জারি করা এক আদেশে নতুন দামের ঘোষণা দেয়। নতুন মূল্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, জুলাই মাসের জন্য আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর ঘোষিত কনট্রাক্ট প্রাইস (সিপি) এবং অন্যান্য আমদানি ব্যয় বিবেচনায় রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। কমিশনের হিসাবে, চলতি মাসে প্রতি মেট্রিক টন প্রোপেনের সিপি ৫৮০ মার্কিন ডলার এবং বিউটেনের সিপি ৬০০ মার্কিন ডলার। ৩৫:৬৫ অনুপাতে দুই গ্যাসের গড় মূল্য দাঁড়িয়েছে ৫৯৩ মার্কিন ডলার। এর সঙ্গে প্রতি মেট্রিক টনে ১৮০ মার্কিন ডলার জাহাজ ভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম এবং প্রতি ডলারের গড় বিনিময় হার ১২৩ টাকা ৮ পয়সা যুক্ত করে নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি কেজি বোতলজাত এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা। সে হিসাবে ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৫৯১ টাকা।

এ ছাড়া ১৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯১০ টাকা, ১৬ কেজির ২ হাজার ৩৭ টাকা, ১৮ কেজির ২ হাজার ২৯১ টাকা, ২০ কেজির ২ হাজার ৫৪৬ টাকা, ২২ কেজির ২ হাজার ৮০১ টাকা, ২৫ কেজির ৩ হাজার ১৮৩ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৮১৯ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ২০১ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৪৫৬ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি কেজি ১২৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর গ্যাসীয় অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৭৪ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

বিইআরসি জানিয়েছে, কমিশন নির্ধারিত দামের বেশি মূল্যে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি কিংবা অটোগ্যাস বিক্রি করা যাবে না। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের বেশি দাম নিলে তা কমিশনের নির্দেশনার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

তবে সরকারি এলপিজির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। সরকারি ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল রাখা হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়। সর্বশেষ সমন্বয়ের ফলে মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৩৫৭ টাকা কমেছে, যা ভোক্তাদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই, শিল্পাঙ্গনে শোক

মেলবোর্ন, ৩ জুলাই- দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন…

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৩ জুলাই- চীন যেকোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে…

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

মেহের আফরোজ শাওনকে পুলিশি হেফাজতে নেওয়ার দাবি জিডিপির

মেলবোর্ন, ২ জুলাই- জুলাইবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি)। একই সঙ্গে সংগঠনটি আওয়ামী…

কুইন্সল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তেজনা, আদালত প্রাঙ্গণ থেকে এক সমর্থক আটক

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে নতুন ঘৃণাত্মক বক্তব্যবিরোধী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আদালত প্রাঙ্গণের বাইরে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au