বাংলাদেশ

খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

  • 7:28 pm - July 07, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম

মেলবোর্ন, ৭ জুলাই- অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের উগ্র ডানপন্থী বা ‘ফার-রাইট’ গোষ্ঠীর তৎপরতা, রাজনৈতিক কৌশল এবং সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো নিয়ে তীব্র সমালোচনা করেছেন। ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে ব্যবহার করা হয়েছে এবং এখন তাদের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা চলছে।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনী লক্ষ্য পূরণ হওয়ার পর এসব গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক বলয় এখন নিজেদের দায় এড়িয়ে যেতে চাইছে।

তিনি আরও অভিযোগ করেন, গত দুই বছরে কিছু উগ্র ডানপন্থী গোষ্ঠীকে পরিকল্পিতভাবে শক্তিশালী করা হয়েছে। এসব গোষ্ঠী অনলাইন ও অফলাইনে সক্রিয় থেকে কথিত ‘ডিজিটাল মব’ এবং সংঘবদ্ধ উগ্রবাদী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের ফলে জুলাইয়ের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত শ্রেণির মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

মাহফুজ আলম বলেন, তিনি গত বছরের শুরু থেকেই উগ্র ডানপন্থী গুণ্ডাতন্ত্র এবং ডিজিটাল মবের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে আসছেন। এর ফলে তাকে নানা ধরনের রাজনৈতিক চাপ, সমালোচনা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, সামনে এমন একটি সময় আসছে, যখন সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে নিজেদের কর্মকাণ্ডের জবাবদিহির মুখোমুখি হতে হবে। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au