ঠাকুরগাঁওয়ে শ্মশানে শবদাহ সৎকারে বাধার অভিযোগ, সংঘর্ষ
মেলবোর্ন, ৭ জুলাই- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় একটি শ্মশানে শবদাহকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র…
মেলবোর্ন, ৭ জুলাই- ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি। গত রোববার রাত প্রায় ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে তাঁরা দেশে প্রবেশ করেন।
এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাঁদের বাড়ি যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলায়।
দেশে ফেরা ফিরোজ মাহমুদ জানান, ভালো কাজের আশায় দালালের প্রলোভনে পড়ে তিনি সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতের তামিলনাড়ুতে যান। সেখানে তিনি বাসাবাড়ি, পোশাক কারখানা ও ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। একপর্যায়ে ভারতীয় পুলিশ তাঁকে আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন। সাজা শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাঁকে কারাগার থেকে মুক্ত করে একটি আশ্রয়কেন্দ্রে রাখে। পরে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তিনি দেশে ফেরার সুযোগ পান।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ৫০ বাংলাদেশিকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। পরে সাধারণ ডায়েরি করে তাঁদের দুটি মানবাধিকার সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের আঞ্চলিক ব্যবস্থাপক অপূর্ব কুমার সাহা বলেন, অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশের পর তাঁরা তামিলনাড়ু রাজ্যের পুলিশের হাতে আটক হন। কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তিনি জানান, দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে চারজন নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার এবং ৪৬ জন পুরুষকে রাইটস যশোর নামে আরেকটি মানবাধিকার সংস্থা গ্রহণ করে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au