বাংলাদেশ

বিনিয়োগ বাড়লেও অর্ধেকে নেমেছে বিসিক শিল্পের রপ্তানি

  • 1:45 pm - July 08, 2026
  • পঠিত হয়েছে:১৪ বার
বিনিয়োগ বাড়লেও অর্ধেকে নেমেছে বিসিক শিল্পের রপ্তানি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ জুলাই- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরীগুলোতে বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়লেও রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত চার বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকা নতুন বিনিয়োগ যুক্ত হলেও রপ্তানি প্রায় অর্ধেকে নেমে এসেছে। একই সঙ্গে শিল্পনগরীগুলোতে খালি প্লটের সংখ্যা বাড়তে থাকায় নতুন শিল্পায়ন ও বিনিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিসিকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সংস্থাটির আওতাধীন ৮৮৭টি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান থেকে ৪৬ হাজার ২৯৩ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। সে সময় এসব প্রতিষ্ঠানে মোট বিনিয়োগ ছিল ৪৩ হাজার ২৫৯ কোটি টাকা। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ১০ শতাংশই এসেছিল বিসিক শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে।

তবে ২০২৪-২৫ অর্থবছরে চিত্রটি বদলে যায়। এ সময়ে মোট বিনিয়োগ প্রায় ১৫ হাজার কোটি টাকা বেড়ে গেলেও রপ্তানি আয় কমে দাঁড়ায় ৩০ হাজার ৯৪৭ কোটি টাকায়। ফলে জাতীয় রপ্তানিতে বিসিক শিল্পের অবদানও ১০ শতাংশ থেকে কমে ৫ শতাংশে নেমে এসেছে।

বিসিক শিল্পনগরীগুলোতে হালকা প্রকৌশল, খাদ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, কাচ ও সিরামিক, কাগজ, চামড়া, ওষুধসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে ক্ষুদ্র উদ্যোক্তারা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সাবেক সভাপতি মির্জা নূরুল গণি শোভন বলেন, রপ্তানিমুখী ক্ষুদ্র উদ্যোক্তারা নানা প্রতিবন্ধকতার কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজার সম্প্রসারণে সীমাবদ্ধতা এবং রপ্তানি সহায়তার ঘাটতি তাঁদের সক্ষমতাকে প্রভাবিত করছে।

অন্যদিকে বিসিক শিল্পনগরীগুলোতে খালি প্লটের সংখ্যাও বাড়ছে। চলতি বছরের জুন পর্যন্ত বিসিকের মোট ১৩ হাজার ৩৬৪টি শিল্প প্লটের মধ্যে ১ হাজার ৬৬৭টি প্লট খালি রয়েছে। এক বছর আগে, ২০২৫ সালের জুলাইয়ে খালি প্লট ছিল ১ হাজার ৭৭৬টি। এ সময়ের মধ্যে নতুন উদ্যোক্তাদের কাছে মাত্র ৩৭৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের জুনে খালি প্লটের সংখ্যা ছিল ১ হাজার ১৩৯টি এবং ২০২৩ সালের এপ্রিলে ছিল ১ হাজার ৩টি।

শিল্পনগরীভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ২৩৭টি খালি প্লট রয়েছে সিরাজগঞ্জ শিল্পনগরীতে। এছাড়া রাজশাহী শিল্পনগরী-২-এ ১৯টি, চুয়াডাঙ্গা শিল্পনগরীতে ১৮টি এবং বরগুনা শিল্পনগরীতে ১৫টি প্লট এখনো অব্যবহৃত রয়েছে।

বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, প্রকৃত উদ্যোক্তার সংকট এবং নতুন শিল্প প্লট সংযোজনের কারণে খালি প্লটের সংখ্যা বেড়েছে। তবে অব্যবহৃত প্লটগুলো দ্রুত বরাদ্দ দিতে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এদিকে রোববার শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিসিক কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে সব খালি প্লটের হালনাগাদ তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অর্থনীতিবিদ সেলিম রায়হানের মতে, কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনেকেই রপ্তানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, সনদ ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ে সম্পন্ন করতে পারেন না। ফলে বিদেশি ক্রেতাদের কাছে সময়মতো পণ্য সরবরাহ ব্যাহত হয় এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ কিংবা ব্যবসা সম্প্রসারণে আগ্রহ কমে যায়।

তিনি আরও বলেন, দীর্ঘ ও জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে অনেক উদ্যোক্তা রপ্তানির পরিবর্তে দেশীয় বাজারেই পণ্য বিক্রি করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিমুখী করতে প্রশাসনিক জটিলতা কমিয়ে রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ব্যবসাবান্ধব করার বিকল্প নেই। একই সঙ্গে আর্থিক সহায়তা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এই শাখার আরও খবর

মুক্তিপণ নিতে এসে আটক এনসিপির দুই নেতা, ছাড়াতে গিয়ে গ্রেপ্তার আরও তিন

মেলবোর্ন, ৯ জুলাই- দিনাজপুরে অপহরণ ও মুক্তিপণ দাবির একটি ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, অপহৃত এক ব্যক্তির…

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

মেলবোর্ন, ৯ জুলাই- ২০২৬ ফিফা বিশ্বকাপে নাটকীয় লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে মাঠের এই গুরুত্বপূর্ণ জয়ের আনন্দের মধ্যেই এসেছে…

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

মেলবোর্ন, ৯ জুলাই- ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক হিসাব জব্দ করেছে দেশটির আর্থিক অপরাধ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থ পাচার ও…

এবার ইরানে চতুর্মুখী হামলার হুমকি ট্রাম্পের

মেলবোর্ন, ৯ জুলাই- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে এবং আজ রাতেই দেশটির ওপর নতুন করে ‘কঠোর…

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মাদ্রাসার অন্তত আট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মেলবোর্ন, ৯ জুলাই- কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ভয়াবহ ঘটনায় একটি মাদ্রাসার অন্তত আটজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির মধ্যে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও কয়েকজন…

মেলবোর্নে তারকাসুলভ অভ্যর্থনায় মোদি, তিন দিনের সফরে কৌশলগত সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতা জোরদারে জোর

মেলবোর্ন, ৯ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার তৃতীয় অস্ট্রেলিয়া সফর। সফরকে ঘিরে মেলবোর্নে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au