অস্ট্রেলিয়া

বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

  • 7:46 pm - July 13, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই- সিডনিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

রোববার (১২ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনির কোগরাহে অবস্থিত সেন্ট জর্জস কমিউনিটি হলে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা বিপুল উৎসাহ নিয়ে অংশ নেন। সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আশিস রায়। তাঁকে সহযোগিতা করেন সদস্য নির্বাচন কমিশনার অনাদি গোস্বামী ও ঝরনা রায়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দিলিপ দত্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিবাকর সমদ্দার। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যোতি বিশ্বাস ও অশোক দাশ। যুগ্ম সম্পাদক সমীর রায়, কোষাধ্যক্ষ সুকান্ত দেব, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি সাহা, সাংগঠনিক সম্পাদক আকাশ দে, প্রকাশনা ও প্রচার সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, আপ্যায়ন সম্পাদক পলাশ ভৌমিক এবং জনসংযোগ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দন সাহা।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুকুমার ভক্ত, অভিজিৎ সাহা, লিঙ্কন পাগল, নিকেশ নাগ, অঙ্কন তালুকদার, দেবী সাহা, সুজন দে, দীপ্তি পাল চৌধুরী এবং লাকী সাহা।

সভায় বক্তারা বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে সেই মূল্যবোধ ছড়িয়ে দিতে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

নবনির্বাচিত সভাপতি দিলিপ দত্ত ও সাধারণ সম্পাদক দিবাকর সমদ্দার সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, সদস্যদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে বিপিএ ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। পাশাপাশি নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সভা শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান উপস্থিত সদস্যরা। একই সঙ্গে সংগঠনের উত্তরোত্তর সাফল্য, ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন তারা।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au