বিশ্ব

তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টির ঝুঁকিতে ৫ লাখের বেশি শিশু

  • 2:33 am - July 19, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টির ঝুঁকিতে ৫ লাখের বেশি শিশু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই- আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে খাদ্যসংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন সতর্ক করে বলেছে, চলতি বছরের শেষ দিকে দেশটিতে খাদ্য অনিরাপত্তা আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছাতে পারে। এর ফলে লাখো মানুষ খাদ্যসংকটের মুখে পড়বেন এবং পাঁচ বছরের কম বয়সী পাঁচ লাখের বেশি শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মাদাগাস্কারে সংকটজনক খাদ্য অনিরাপত্তায় ভোগা মানুষের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ সময় খাদ্যসংকটে থাকা মানুষের সংখ্যা বেড়ে ৩৭ লাখ ২০ হাজারে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত সময় পাঁচ বছরের কম বয়সী প্রায় ৫ লাখ ২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে। অর্থাৎ প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন এই ঝুঁকির মধ্যে রয়েছে। একই সময়ে প্রায় ২১ হাজার গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীও অপুষ্টির ঝুঁকিতে থাকবেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)-এর গ্লোবাল হাঙ্গার মনিটরের তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৭৮ হাজার শিশু গুরুতর তীব্র অপুষ্টিতে ভুগতে পারে। এটি অপুষ্টির সবচেয়ে মারাত্মক ধরন, যা আক্রান্ত শিশুদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলে এবং তাদের বাঁচাতে জরুরি চিকিৎসা ও পুষ্টি সহায়তা প্রয়োজন।

এ ছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি খাদ্যসংকটের মুখোমুখি মানুষের সংখ্যা বেড়ে ৪ লাখ ২৬ হাজারে পৌঁছাতে পারে, যা বর্তমানে এ অবস্থায় থাকা মানুষের সংখ্যার দ্বিগুণেরও বেশি।

সেভ দ্য চিলড্রেনের মাদাগাস্কার প্রতিনিধি তাতিয়ানা দাসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি খাদ্য সহায়তা, পুষ্টি কর্মসূচি, স্বাস্থ্যসেবা এবং জলবায়ু-সহনশীল উদ্যোগে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তার ভাষ্য, দুর্ভিক্ষপ্রবণ মৌসুম শুরু হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে মাদাগাস্কারের মানবিক সংকট আরও গভীর হবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিশু ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলো।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au