বিশ্ব

ট্রাম্পের ঘোষণা: যুক্তরাষ্ট্র সফরে গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু

  • 5:23 pm - July 21, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২১ জুলাই- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে আটক করার সম্ভাব্য আইনি পথ খতিয়ে দেখার কথা বলার পরই এ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়।

মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি নিউইয়র্কে এলে স্থানীয় আইনের আওতায় কী ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, সে বিষয়ে পৌর কর্তৃপক্ষ আইনি পরামর্শ নিচ্ছে। তার এই মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় তীব্র প্রতিক্রিয়া জানায় এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাকে ‘ভুয়া’ ও আদালতটিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে অভিহিত করে। ইসরায়েলের দাবি, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কোনোটিই আইসিসির এখতিয়ার মেনে চলতে বাধ্য নয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। তিনি আরও দাবি করেন, নেতানিয়াহু এমন একটি শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, যারা মার্কিন সেনা ও হাজার হাজার বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে ইসরায়েল শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয় বলে আদালতের ওই পরোয়ানা কার্যকর করার কোনো আইনি বাধ্যবাধকতা ওয়াশিংটনের ওপর নেই। এ পরিস্থিতিতে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও স্পষ্ট করেছে এবং বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au