বাংলাদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

  • 10:36 pm - July 21, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি ছবি সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুলাই: বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। ২০২৪ সালের আন্দোলন সংক্রান্ত একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোমবার (২০ জুলাই) ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সম্প্রতি ভারতের কাছে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আদালতের রায়ে দণ্ডিত হয়ে ভারতে অবস্থানরত আরও কয়েকজন ব্যক্তিকে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়ে পৃথক চিঠিও পাঠানো হয়েছে। এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও জানায়, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে আবারও একটি চিঠি পাঠানো হয়েছে।”

গত বছরের নভেম্বরেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমরা আগেও বলেছি, আসাদুজ্জামান খান কামালকে কূটনৈতিক নীতি, প্রটোকল এবং ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। একইভাবে শেখ হাসিনা এবং অন্যান্য অভিযুক্তদের বিষয়েও প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

তিনি আরও বলেন, “চিঠিটি সম্প্রতি পাঠানো হয়েছে। এখন আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি। আমরা আশা করি, ভারত ইতিবাচক সাড়া দেবে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তাদের দায়িত্ব পালন করবে।” এর আগে ভারত সরকার জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধগুলো তারা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন। ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধেও আন্দোলন দমনে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলায় ‘কমান্ড রেসপনসিবিলিটি’ (Command Responsibility) নীতির আওতায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au