ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও নির্ধারিত সময়ের কারাভোগ করতে হবে।
বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. অরুণ ভূঁইয়া মতলব উত্তর উপজেলার গজরা ভূঁইয়াবাড়ি এলাকার মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।
সরকারপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা জানান, মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালতে মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ, মামলার নথিপত্র এবং আসামির অপরাধ স্বীকারোক্তি পর্যালোচনা শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।
মামলায় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au