তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি
মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…
মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হবে। এর আগে গত ২১ জুলাই এ সংক্রান্ত প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।
প্রসঙ্গত, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন নির্ধারিত ছিল। তবে ওই দিন প্রসিকিউশন আরও দুই মাস সময়ের আবেদন করে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মোজাফফর হোসেনের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর যোগসাজশের অভিযোগের বিষয়টি সামনে আসায় আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন কোনো তারিখ নির্ধারণ করেননি। একই কারণে বৃহস্পতিবার মাসুদ উদ্দিন চৌধুরীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সূত্র;এমআরআর/জেআই
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au