বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস, সিনেটে অনিশ্চয়তা

  • 7:44 pm - July 23, 2026
  • পঠিত হয়েছে:১০৭ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৩ জুলাই: তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) পাস করেছে। বিলটিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য রেকর্ড ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলার ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিলটি এখনো আইনে পরিণত হয়নি। সিনেটে এটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

বুধবার (স্থানীয় সময়) প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি ২১৬-২১২ ভোটে পাস হয়। ভোট মূলত দলীয় অবস্থান অনুযায়ী হয়েছে। সাতজন রিপাবলিকান সদস্য বিলটির বিপক্ষে ভোট দিলেও দলের অধিকাংশ সদস্য এটি সমর্থন করেন। অন্যদিকে ছয়জন ডেমোক্র্যাট ছাড়া প্রায় পুরো দলই বিলটির বিরোধিতা করে।

রেকর্ড সামরিক বাজেট

প্রস্তাবিত এনডিএএ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেটের আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিলটিতে নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা, প্রতিরক্ষা অবকাঠামো আধুনিকায়ন, সেনাবাহিনীর প্রস্তুতি বৃদ্ধি এবং চলমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিপুল অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া বিলে সামরিক সদস্যদের জন্য সর্বোচ্চ ৭ শতাংশ বেতন বৃদ্ধি, নতুন ব্যারাক নির্মাণ এবং সেনাসদস্য ও তাদের পরিবারের জন্য আবাসন সুবিধা সম্প্রসারণের প্রস্তাবও রয়েছে।

কেন বিরোধিতা করছে ডেমোক্র্যাটরা

ডেমোক্র্যাটদের অভিযোগ, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও জনকল্যাণমূলক খাতে ব্যয় কমানোর সময় প্রতিরক্ষা খাতে এত বড় অঙ্কের অর্থ বরাদ্দ যৌক্তিক নয়।

তাদের আরেকটি বড় আপত্তি ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ঘিরে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ওই সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। ডেমোক্র্যাটদের মতে, সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।বিলটির একটি ধারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের সুযোগ তৈরি করবে। এ বিষয়েও আপত্তি তুলেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

তাদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভেতরে, বিশেষ করে প্রগতিশীল ও বামপন্থী মহলে, ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন পুনর্বিবেচনার দাবি জোরালো হয়েছে। তাই এ ধরনের সহযোগিতা সম্প্রসারণ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।অন্যদিকে রিপাবলিকানদের দাবি, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি।

তাদের মতে, ইরানসহ বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা, আধুনিক অস্ত্র সংগ্রহ, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে এই অতিরিক্ত অর্থ বরাদ্দ অপরিহার্য।

সিনেটে কঠিন পথ

যদিও প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়েছে, তবে সিনেটে এটি সহজে অনুমোদন পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে।গত সপ্তাহেই সিনেটের ডেমোক্র্যাটরা এনডিএএ-এর সিনেট সংস্করণ আটকে দেন। তবে রিপাবলিকান নেতৃত্ব আগস্টের কংগ্রেসীয় বিরতির আগেই বিলটি আবারও আলোচনায় এনে অনুমোদনের চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা বিলটির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ যুক্ত করার পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাবিত আইনটি ভোটদানের নিয়ম আরও কঠোর করার কথা বলছে। তবে সিনেটে এ বিষয়ে পর্যাপ্ত সমর্থন না থাকায় বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) দীর্ঘদিন ধরেই কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ‘অবশ্যই পাসযোগ্য’ আইন হিসেবে বিবেচিত। গত ৬৫ বছর ধরে প্রতিবছরই কোনো না কোনো সংস্করণে এটি কংগ্রেসে পাস হয়ে আইনে পরিণত হয়েছে।

এখন প্রতিনিধি পরিষদ ও সিনেট নিজেদের পৃথক সংস্করণ নিয়ে আলোচনা করবে। এরপর উভয় কক্ষের সমঝোতার ভিত্তিতে একটি চূড়ান্ত খসড়া তৈরি হবে। সেই সংস্করণ আবার প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুমোদনের জন্য তোলা হবে।

দুই কক্ষের অনুমোদন পাওয়ার পর বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। তিনি চাইলে এতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করবেন অথবা ভেটো দিতে পারবেন।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au