বিশ্ব

বিশ্বকাপ ফাইনালেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ওটামেন্ডি

  • 4:52 pm - July 24, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
২০২৬ বিশ্বকাপকে নিজের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা উল্লেখ করে আগেই অবসরের আভাস ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুলাই: ২০২৬ বিশ্বকাপকেই নিজের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিল। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী ওটামেন্ডি আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন। জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ১৩৯টি ম্যাচ। সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের ম্যাচেও তিনি আলবিসেলেস্তেদের হয়ে মাঠে ছিলেন। সেটিই হয়ে থাকল জাতীয় দলে তার শেষ ম্যাচ।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ওটামেন্ডি। আবেগঘন বার্তায় তিনি লেখেন, “আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, কিন্তু আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।”

উত্তরসূরীদের উদ্দেশে তিনি বলেন, “আমি হৃদয়ে প্রশান্তি নিয়ে বিদায় বলছি। এই জার্সি গায়ে তোলার চেয়ে বড় সম্মান আমার জীবনে আর কিছু নয়। কখনও বিশ্বাস হারাবে না। অনেক সময় অসম্ভব মনে হতে পারে, কিন্তু এই জার্সি পুরস্কৃত করে তাদেরই, যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে।”

‘মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও এবং কোনো পরাজয়কেই যেন তোমার স্বপ্ন বা উদ্দীপনা কেড়ে নিতে না দেয়। আমি নিশ্চিত যে, আমাদের ইতিহাসের পরবর্তী অধ্যায়টি তোমাদেরই হবে।’

আরও যোগ করেন, “মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও। কোনো পরাজয় যেন তোমার স্বপ্ন বা উদ্দীপনা কেড়ে নিতে না পারে। আমি নিশ্চিত, আর্জেন্টিনার ইতিহাসের পরবর্তী অধ্যায় তোমাদের হাতেই লেখা হবে।”

আর্জেন্টিনা জাতীয় দলকে ধন্যবাদ জানিয়ে ওটামেন্ডি বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।”

তবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও পেশাদার ক্লাব ফুটবল চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। সম্প্রতি তিনি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। এর আগে পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকায় খেলেছেন তিনি। ইউরোপীয় ক্লাব ফুটবলে তার অধ্যায় স্থায়ী হয়েছিল দীর্ঘ ১৬ বছর।

এএইচএস

এই শাখার আরও খবর

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au