বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত ৬, আহত অন্তত ১৫
মেলবোর্ন, ৭ আগষ্ট: বগুড়ার এরুলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন…
মেলবোর্ন, ৭ আগষ্ট: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বিএনপির শত্রু নয়, বরং রাজনৈতিক মিত্র। ভবিষ্যতে একসময় আওয়ামী লীগ বিএনপির সঙ্গেই মিশে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সুনামগঞ্জের দিরাই থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অপ্রতিরোধ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে আমরা যুদ্ধ করেছি। আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র। একসময় আসবে, দেখবেন অচিরেই আওয়ামী লীগ আমাদের সঙ্গে মিশে যাবে। এ ছাড়া তাদের আর কোনো পথ নেই।’
তিনি আরও বলেন, আগামী ৮ আগস্ট বিএনপির নামে যেসব সমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেগুলোর উদ্দেশ্য দলকে বিভক্ত করা। তার ভাষায়, যারা বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় তারাই এসব কর্মসূচির সঙ্গে জড়িত। আর যারা দলীয় ঐক্যে বিশ্বাসী, তারা এই সমাবেশে অংশ নিয়েছেন।
সমাবেশে আবেগঘন বক্তব্যে নাছির চৌধুরী বলেন, ‘আমার কোনো ভাই নেই, আমি একা। আপনারাই আমার ভাই। আপনাদের নিয়েই আমার পথচলা।’
নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। নাছির চৌধুরী বলেন, তার বাড়িঘর লুটপাট হয়েছে এবং বাসভবনও হারাতে হয়েছে। এরপরও তিনি জনগণের সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিয়েছেন এবং জয়ী হয়েছেন।
তিনি বলেন, ‘আমার বাসা ছিল, সবই লুট হয়ে গেছে। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। আমি বাইরে থেকে আপনাদের নিয়েই নির্বাচন করেছি। আমার কোনো দুঃখ নেই, আফসোসও নেই। অনেকেই বলে আমার হাত-পা নেই, আমি লুলা। হ্যাঁ, আমি লুলা। কিন্তু আমি দুর্নীতি করি না এবং দুর্নীতিকে কোনোদিন প্রশ্রয়ও দিই না।’
সমাবেশে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা ফারুক সর্দার ও সাব্বির মিয়া।
এ সময় আরও বক্তব্য দেন পারভিন চৌধুরী, আব্দুর রশিদ চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার, মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, আবু সাঈদ চৌধুরী, সজিব রশিদ চৌধুরী, শাহ আলম, জুনেদ মিয়া এবং মেহেদী হাসান চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au