বাংলাদেশ

চট্টগ্রামে ফেল করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • 2:22 pm - August 12, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
এসএসসিতে ফেল, চট্টগ্রামে কিশোর শিক্ষার্থীর আত্মহত্যা।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আদনানুজ্জামান নিহাল (১৭) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কালামিয়া বাজার এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে।

নিহাল নগরীর পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। চলতি বছর সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফল প্রকাশের পর সে পরীক্ষায় অকৃতকার্য হয় বলে পরিবার ও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

নিহাল কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা নিজ বাসার একটি কক্ষে নিহালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে আনেন।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে নিহালের মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহালের এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়াকে কেন্দ্র করে তার এই চরম সিদ্ধান্তের ঘটনায় শিক্ষার্থীদের ওপর পরীক্ষার ফলাফল ও প্রত্যাশার চাপ নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত মূল্যায়ন নয়। ফলাফল খারাপ হলে শিক্ষার্থীকে বকাঝকা বা চাপ না দিয়ে তার সঙ্গে কথা বলা, মানসিকভাবে পাশে থাকা এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নেওয়া জরুরি।

এই শাখার আরও খবর

‘মেন ইন প্রপার্টি অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ফাস্ট সেটেলের মোহাম্মদ শেখ

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার সম্পত্তি ও কনভেয়ান্সিং খাতে উল্লেখযোগ্য পেশাগত স্বীকৃতি অর্জন করেছেন ফাস্ট সেটেল কনভেয়ান্সিং অ্যান্ড প্রপার্টি ল-এর প্রিন্সিপাল মোহাম্মদ শেখ। অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব কনভেয়ান্সার্স ভিক্টোরিয়ার…

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

মেলবোর্ন, ১২ আগষ্ট: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তারা বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপর…

বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার আর নেই

মেলবোর্ন, ১২আগষ্ট- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার মারা গেছেন।…

সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১২ আগষ্ট:  সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী…

সাভারে ফের প্রেশার কুকার ঘিরে আতঙ্ক, ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

মেলবোর্ন, ১২ আগষ্ট: সাভারে ফের বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি…

অ্যালবানিজের ‘মেলন’ অঙ্গভঙ্গি, বিতর্কে গুরুত্ব দিচ্ছে না জাপান

মেলবোর্ন, ১২ আগষ্ট: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের বিতর্কিত হাতের অঙ্গভঙ্গি নিয়ে অবশেষে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। তবে বিষয়টিকে বড় করে দেখছে না দেশটির সরকার। অস্ট্রেলিয়ায় নিযুক্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au