বিশ্ব

পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

  • 9:11 pm - August 15, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহ তাঁর ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ উপাধি হারিয়েছেন। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তাঁর এক পুত্রবধূর সব রাজকীয় উপাধি বাতিল করেছেন। রাজপরিবারের সদস্য হিসেবে তাঁর আচরণ ‘অশোভন’ ও অনুপযুক্ত ছিল বলে জানিয়েছে সুলতানের দপ্তর।

চলতি মাসের শুরুতে ব্রুনেই দারুসসালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, সুলতানের আদেশের পরপরই পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর রাজকীয় উপাধি বাতিল করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সুলতান হাজি হাসানাল বলকিয়াহর প্রতি অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের একজন সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে রাবিয়াতুলের উপাধি প্রত্যাহার করা হয়েছে। তাঁর কর্মকাণ্ডে রাজপরিবারের সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে রাবিয়াতুল ঠিক কী করেছিলেন বা কোন আচরণকে ‘অনুপযুক্ত’ হিসেবে বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজও জানিয়েছে, তাঁর কর্মকাণ্ড সুলতানের প্রতি অসম্মান এবং রাজতন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করা হয়েছে।

কে এই রাবিয়াতুল?

৩৩ বছর বয়সী পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। ৪৩ বছর বয়সী আবদুল মালিক ব্রুনেইয়ের সিংহাসনের উত্তরাধিকার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন।

রাবিয়াতুল তাঁর ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ রাজকীয় উপাধি হারিয়েছেন।

পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনেইয়ের প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। এই ছবি ২০২৫ সালের ১২ এপ্রিল তাদের বিয়ের দিনের। ছবি: রয়টার্স

বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ বিবাহবিচ্ছেদ ছাড়াই রাজপরিবারের কোনো সদস্যের স্ত্রীকে রাজকীয় উপাধি থেকে বঞ্চিত করার ঘটনা বিরল। রাবিয়াতুল ও প্রিন্স আবদুল মালিকের বিবাহবিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আগেও উপাধি কেড়েছেন সুলতান

পর্যবেক্ষকদের মতে, সুলতান হাসানাল বলকিয়াহ এর আগেও রাজপরিবারের সদস্যদের রাজকীয় উপাধি বাতিল করেছেন।

২০০৩ সালে তাঁর দ্বিতীয় স্ত্রী মারিয়াম আবদুল আজিজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর সব রাজকীয় উপাধি প্রত্যাহার করা হয়। একইভাবে ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর রাজকীয় উপাধিও বাতিল করেন সুলতান।

তবে রাবিয়াতুলের ঘটনা এ দুটি ঘটনার চেয়ে আলাদা। কারণ তিনি এখনো প্রিন্স আবদুল মালিকের স্ত্রী এবং আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের সদস্য।

১০ দিন ধরে হয়েছিল বিয়ের আয়োজন

প্রিন্স আবদুল মালিক ২০১৫ সালে রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাবিয়াতুলকে বিয়ে করেন। তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা চলে টানা ১০ দিন। এতে হাজারো অতিথি অংশ নেন।

এই দম্পতির চার সন্তান রয়েছে। তারা হলেন ১০ বছর বয়সী প্রিন্সেস মুথিয়া, ৮ বছর বয়সী প্রিন্সেস ফাতিয়্যাহ, ৬ বছর বয়সী প্রিন্সেস খালিশাহ এবং ১৬ মাস বয়সী প্রিন্সেস নাবিলাহ। মায়ের রাজকীয় উপাধি বাতিল হলেও সন্তানদের উপাধির ওপর এর কোনো প্রভাব পড়েনি।

নিজের ৮০তম জন্মদিনের আগে বিশেষ দোয়া অনুষ্ঠানে মোনাজাতে অংশ নেন সুলতান হাসানাল বলকিয়াহ। জামে আসর হাসানাল বলকিয়াহ মসজিদ, বন্দর সেরি বেগাওয়ান, ১৪ জুলাই। ছবি: রয়টার্স

প্রিন্স আবদুল মালিক সুলতান হাসানাল বলকিয়াহর প্রথম স্ত্রী রানি সালেহার সন্তান। তিন স্ত্রীর ঘরে সুলতানের মোট ১২ সন্তান রয়েছে।

৮০ বছর বয়সী হাসানাল বলকিয়াহ ব্রুনেইয়ের একক শাসক। ১৯৬৮ সালে দেশটির ২৯তম সুলতান হিসেবে সিংহাসনে বসেন তিনি। বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা শাসকদের একজন।

তেলসমৃদ্ধ ছোট দেশ ব্রুনেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপে অবস্থিত এবং এর চারপাশের স্থলভাগ মালয়েশিয়ার ভূখণ্ডে ঘেরা।সুলতান হাসানাল বলকিয়াহ বিশ্বের অন্যতম বৃহৎ আবাসিক প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে বসবাস করেন। প্রাসাদটিতে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ।

তাঁর দীর্ঘ শাসনামলে তেল ও গ্যাসনির্ভর ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

সূত্র-দ্য ইনডিপেনডেন্ট

এই শাখার আরও খবর

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, দেশে প্রাণহানি ছাড়াল ৯০০

মেলবোর্ন, ১৫ আগষ্ট- দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনই ঢাকা…

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ২০ জন নিহত হয়েছেন। শনিবার ভোরের ওই ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়। দেশটির…

ইরান যুদ্ধের উত্তাপে নতুন হুঁশিয়ারি, ‘আমরাই এটি শেষ করব’

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের রাজনীতি ঘিরে উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভির যোগাযোগ দল। ভিডিওতে…

বাংলাদেশের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেন স্মিথ

মেলবোর্ন, ১৫ আগষ্ট-  বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে দারুণ এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডে ইংল্যান্ডের জো…

নিরাপত্তাঝুঁকির ৯ দেশ থেকে অভিবাসন বন্ধের দাবি ওয়ান নেশনের

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের দেওয়া ‘ভ্রমণ না করার পরামর্শ’ বা সর্বোচ্চ সতর্কতার তালিকায় থাকা দেশগুলো থেকে অবিলম্বে অভিবাসন বন্ধের দাবি…

ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে যুবক আটক

মেলবোর্ন, ১৫ আগষ্ট- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au