বাংলাদেশ

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

  • 1:42 am - August 24, 2026
  • পঠিত হয়েছে:৭৪ বার
রোববার দুপুরে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ছবি : কালবেলা

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে পুলিশের দেওয়া তথ্য, ঘটনাস্থলের পরিস্থিতি এবং নিহতদের স্বজনদের বক্তব্যে বেশ কিছু অসংগতি ও প্রশ্ন সামনে এসেছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এসব তথ্য জানান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক বিক্রেতার কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের সীমান্ত নামের এক ব্যক্তির বাসায় বসে সেবন করেন। পরে রাতের শেষ দিকে দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গিয়ে আবার ইয়াবা সেবন করেন তারা।

এ সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে গেলে প্রথমে তাকে হত্যা করা হয়। পরে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী পার্থী এবং ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকে হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

তবে পুলিশের এই বক্তব্যের পর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে।

কেন অন্য বাড়ির ছাদে গেলেন তারা?

পুলিশের দাবি, মুগ্ধ ও সিদ্ধার্থ প্রথমে সীমান্তের বাসায় ইয়াবা সেবন করেন। পরে দেবু নামের ব্যক্তির নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে উঠে সেখান থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান।

প্রশ্ন উঠেছে, ইয়াবা সেবনের জন্য নির্মাণাধীন ভবনের ফাঁকা জায়গা ও ছাদ থাকার পরও তারা কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তদন্তের অগ্রগতি হচ্ছে এবং পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

ঘুমিয়ে থাকা শিশুকে কেন হত্যা করা হলো?

পুলিশের ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীর গোঙানির শব্দ শুনে তার স্ত্রী প্রীতিলতা ছাদে এলে তাকে হত্যা করা হয়। এরপর মেয়েও ঘটনাস্থলে এলে তাকেও হত্যা করা হয়।

হিন্দু শিক্ষকের বাড়ি থেকে স্ত্রী-সন্তানসহ ৪ জন।ছবি: সংগৃহীত

কিন্তু পুলিশের বক্তব্য অনুযায়ী, সবশেষে ১২ বছর বয়সী প্রিয়মকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়। এখানেই প্রশ্ন উঠেছে, শিশুটি যদি ঘুমিয়েই থাকে এবং হত্যাকারীদের উপস্থিতি সম্পর্কে জানতে না পারে, তাহলে তাকে কেন হত্যা করা হলো। এই প্রশ্নেরও বিস্তারিত ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল কে?

চারজনের মরদেহ উদ্ধারের সময় বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করেন।

তবে হত্যাকাণ্ডের আগে নাকি পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। কে বা কারা সংযোগ বিচ্ছিন্ন করেছিল, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

হত্যার আগে বোনকে ফোন করেছিলেন প্রীতিলতা

নিহত প্রীতিলতা চক্রবর্তী হত্যাকাণ্ডের আগের রাতে তার ছোট বোন পূজা চক্রবর্তীকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হওয়া ওই কথোপকথনে প্রথমে মেয়ে আগামী চক্রবর্তী তার খালার সঙ্গে কথা বলেন। পরে প্রীতিলতা ও পূজার মধ্যে প্রায় পাঁচ মিনিট কথা হয়।

পূজা চক্রচক্রবর্তী জানান, রাতের ওই কথোপকথনের পর তিনি ঘুমিয়ে পড়েন। পরে শুক্রবার রাত ২টা ৪০ মিনিটের দিকে তার ফোনে প্রীতিলতার একটি হোয়াটসঅ্যাপ কলের তথ্য দেখতে পান। তবে মোবাইল ডাটা বন্ধ থাকায় তিনি কলটি ধরতে পারেননি। পরে কলব্যাক করেও আর যোগাযোগ করতে পারেননি।

গণপতি কেন দরজা বন্ধ করে ঘুমাতেন?

নিহত গণপতি চক্রবর্তীর স্বজনদের কাছ থেকে আরও একটি বিষয় জানা গেছে। অবসরের প্রায় দুই মাস আগে থেকেই তিনি ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে শুরু করেছিলেন। তার সঙ্গে ছেলে প্রিয়মও ঘুমাত।

পূজা চক্রবর্তী জানান, তার বোন একসময় তাকে বলেছিলেন, গণপতি হঠাৎ ঘরের দরজা বন্ধ করে ঘুমানো শুরু করেছেন। এতে তার ধারণা হয়েছিল, গণপতি হয়তো কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা ভয়ের মধ্যে ছিলেন।

বাড়ি নির্মাণের সময় হুমকির অভিযোগ

গণপতি চক্রবর্তী ২০২৫ সালের ডিসেম্বরে রংপুর জিলা স্কুলের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে অবসর নেন। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় দুই-তিন বছর আগে মাছুয়াপাড়া এলাকায় নিজস্ব বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।

পরিবারের সদস্যদের দাবি, বাড়ি নির্মাণের সময় গণপতি চক্রবর্তী কয়েকজনের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। তার বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর মেয়ের জামাই বিশ্বজিৎ চক্রবর্তী জানান, গণপতি তাকে হুমকির বিষয়টি জানিয়েছিলেন। তবে কারা তাকে হুমকি দিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

বিশ্বজিৎ চক্রচক্রবর্তী জানান, গণপতি বিষয়টি পরে সংশ্লিষ্টদের সঙ্গে মীমাংসা করে ফেলেছেন বলে জানিয়েছিলেন। তবে হুমকির বিষয়টি বর্তমানে তদন্তে নতুন করে গুরুত্ব পাচ্ছে।

সব মিলিয়ে, মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার এবং তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডের একটি প্রাথমিক চিত্র তুলে ধরেছে। তবে কেন হত্যাকারীরা ওই বাড়ির ছাদে গিয়েছিল, বিদ্যুৎ সংযোগ কখন বিচ্ছিন্ন করা হয়েছিল, ঘুমন্ত প্রিয়মকে কেন হত্যা করা হলো এবং আগের হুমকির সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তদন্ত এগিয়ে গেলে এসব বিষয় পরিষ্কার হবে বলে আশা করছে নিহতদের পরিবার ও স্থানীয়রা।

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

ইসরায়েলকে শাস্তির আওতায় আনার দাবি ১০২ সাবেক ফরাসি-ব্রিটিশ কূটনীতিকের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইসরায়েলের ওপর যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ জন সাবেক কূটনীতিক। তাঁদের অভিযোগ, দখলকৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au