বাংলাদেশ

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

  • 3:19 am - August 24, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার পর দোকান থেকে স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে ধারণা করা হলেও ঠিক কী পরিমাণ স্বর্ণালংকার খোয়া গেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত আবুল কালাম আজাদ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন গ্রামের নোনা মিয়ার ছেলে। তিনি সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় ‘সাদিয়া জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন। তার শরীর ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন আবুল কালাম আজাদ। সাধারণত সকালে দোকান খুলে ব্যবসা শুরু করতেন তিনি। কিন্তু রোববার সকাল পেরিয়ে দুপুর হলেও দোকানটি বন্ধ দেখতে পান আশপাশের ব্যবসায়ীরা। দীর্ঘ সময় দোকান না খোলায় তাদের সন্দেহ হয়।

পরে নিহতের ভাই মো. কামাল উদ্দিনসহ স্থানীয় কয়েকজন দোকানের সামনে গিয়ে দেখতে পান, শাটারে বাইরে থেকে তালা দেওয়া। সন্দেহ আরও বাড়লে তারা তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করেন। সেখানে মেঝেতে আবুল কালাম আজাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি দোকানের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করছেন। তবে তাৎক্ষণিকভাবে দোকান থেকে কত টাকার স্বর্ণালংকার লুট হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রাব্বানী জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবুল কালাম আজাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির পর হত্যার প্রকৃত কারণ এবং লুটের পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এই শাখার আরও খবর

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

ইসরায়েলকে শাস্তির আওতায় আনার দাবি ১০২ সাবেক ফরাসি-ব্রিটিশ কূটনীতিকের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইসরায়েলের ওপর যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ জন সাবেক কূটনীতিক। তাঁদের অভিযোগ, দখলকৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au