বিনোদন

রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, অক্ষত অজিত কুমার

  • 3:40 am - August 24, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
অজিত কুমার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার ইউরোপের একটি রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। হাই-স্পিড এন্ডুরেন্স রেস চলাকালে তার রেসিং কারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের কোনো আঘাত পাননি এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে আন্তর্জাতিক এন্ডুরেন্স রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রেস চলাকালে হঠাৎ অজিত কুমারের গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এর পরপরই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি রেসিং কারে গিয়ে ধাক্কা দেন তিনি। সংঘর্ষের মাত্রা ছিল বেশ তীব্র, ফলে সেখানে থাকা সবাই কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েন।

তবে দুর্ঘটনার পর অজিত কুমার নিজেই নিরাপদে গাড়ি থেকে বের হয়ে আসেন। তার গুরুতর কোনো শারীরিক চোট হয়নি বলে জানা গেছে। রেসিং কারে থাকা নিরাপত্তাব্যবস্থা এবং চালকের সুরক্ষা সরঞ্জাম বড় ধরনের বিপদ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

অভিনয়ের পাশাপাশি মোটরস্পোর্টসের প্রতিও অজিত কুমারের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপ, ক্রাভেন্টিক ২৪-আওয়ার সিরিজ এবং জিটি৪ ইউরোপিয়ান সিরিজে অংশ নিয়েছেন তিনি। নিজের রেসিংয়ের প্রতি ভালোবাসা থেকেই গড়ে তুলেছেন ‘অজিত কুমার রেসিং’ নামের নিজস্ব রেসিং দল।

চলতি বছর ইতালির মুগেলো ১২ ঘণ্টার রেসে তার দল নবম স্থান অর্জন করে। এরপর স্পা ও পল রিকার্ড সার্কিটের মতো কঠিন ট্র্যাকেও ১২ ঘণ্টার রেসে অংশ নেন তিনি।

তবে রেসিং ট্র্যাকে দুর্ঘটনার মুখোমুখি হওয়া অজিত কুমারের জন্য নতুন নয়। ২০২৫ সালে ইতালিতে জিটি৪ ইউরোপিয়ান সিরিজে অংশ নেওয়ার সময়ও বড় দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। একই বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় পোরশে স্প্রিন্ট চ্যালেঞ্জে তার গাড়ি পরপর দুইবার উল্টে যায়। সেসব দুর্ঘটনা থেকেও নিরাপদে ফিরে এসেছিলেন এই অভিনেতা।

এবারের দুর্ঘটনার পর অজিত কুমারের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও গুরুতর চোট না পাওয়ার খবর স্বস্তি দিয়েছে। প্রিয় তারকার দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় রয়েছেন তার ভক্তরা।

এই শাখার আরও খবর

গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লুট স্বর্ণালংকার

মেলবোর্ন, ২৪ আগষ্ট- গাজীপুর মহানগরীর সাইনবোর্ড-ভূষিরমিল এলাকায় একটি জুয়েলারি দোকানের মালিক আবুল কালাম আজাদকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) বিকেলে দোকানের ভেতর…

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনকে পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রাশিয়ার অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে ইউক্রেন ‘প্যান্ডোরার বাক্স’ খুলেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জবাবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোতে…

ইরানি হ্যাকারদের হামলায় চার দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইরানভিত্তিক হ্যাকারদের সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টানা চার দিন বন্ধ ছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির কোনো…

রংপুরে চার খুন: পুলিশের দাবির পরও মিলছে না কয়েক প্রশ্নের উত্তর

মেলবোর্ন, ২৪ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মহানগর পুলিশ।…

জয়পুরহাটে ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা-লুট, গ্রেপ্তার ১

মেলবোর্ন, ২৪ আগষ্ট- জয়পুরহাটের আক্কেলপুরে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ কেনাবেচার অভিযোগকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ…

ইসরায়েলকে শাস্তির আওতায় আনার দাবি ১০২ সাবেক ফরাসি-ব্রিটিশ কূটনীতিকের

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ইসরায়েলের ওপর যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ জন সাবেক কূটনীতিক। তাঁদের অভিযোগ, দখলকৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au