অস্ট্রেলিয়া

ছেলেকে অপহরণের পর মুখে গুলি করে হত্যা, হত্যার দায় স্বীকার মায়ের

  • 1:06 pm - August 29, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ছোট্ট বাসিল স্টোনারকে ২৩ ডিসেম্বর ২০২৫ তাঁর মা গুলি করে হত্যা করেন। ছবি: গোফান্ডমি (GoFundMe)

এরপর তাঁরা একটি গুলির শব্দ শুনতে পান। দ্রুত সেখানে গিয়ে দেখেন, ড্যালি ৯ মিলিমিটার পিস্তল দিয়ে বাসিলের মুখে গুলি করেছেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশুটি।

পুলিশের হলফনামা অনুযায়ী, ড্যালি নিজের ছেলেকে অপহরণ করেছিলেন। এর কারণ হিসেবে তিনি পুলিশকে জানান, তাঁর আট মাস বয়সী সন্তানকে মাসে দুবার নেব্রাস্কা ও ওয়াইওমিংয়ের মধ্যে যাতায়াত করতে দিতে চাননি।

পুলিশের নথিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাঁর দিকে এগিয়ে আসতে দেখে কী মনে হয়েছিল, জানতে চাইলে ড্যালি বলেন, ‘জেক বাসিলকে নিয়ে যেতে পারবে না।’

ড্যালি আরও দাবি করেন, তিনি বাসিলকে নিয়ে ট্রেলার থেকে বের হলে শিশুটি বিপদের মুখে পড়ত এবং যৌন নির্যাতনের শিকার হতে পারত। তবে তাঁর এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ম্যাডেলিন ড্যালি বুধবার হত্যার দায় স্বীকার করে দোষী সাব্যস্ত হওয়ার আবেদন করেছেন। ছবি: ৬ষ্ঠ জুডিশিয়াল ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়

ড্যালি বলেন, সন্তানের বাবা যাতে তাঁর ছেলের হেফাজত না পান, সে জন্যই তিনি ছেলেকে গুলি করেছিলেন। ছবি: ওয়াশাকি কাউন্টি শেরিফের কার্যালয়।

পুলিশের নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ড্যালির দাবি ছিল, বাসিলের বাবা কখনোই ছেলেটির সঙ্গে আর্থিক, শারীরিক বা আবেগগত কোনো সম্পর্ক রাখতে চাননি।

বুধবার ড্যালি প্রথম ডিগ্রির হত্যার অভিযোগে নিজের দোষ স্বীকার করেছেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, এই অপরাধে ড্যালির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সূত্র- নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au