বাংলাদেশ

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

  • 3:06 am - September 09, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন। চলতি বছর একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হিসাবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মোট ৪৫ হাজার ৪৭৫ জন। নতুন করে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাধীন রোগীর চাপও বেড়েছে।

গত কয়েক সপ্তাহের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। এর আগে গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট একদিনে পাঁচজন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তবে এবার একদিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে।

অন্যদিকে, গত ১ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার সেই সংখ্যাও ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হওয়ায় একদিনে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড তৈরি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব বলছে, রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগেও ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মৃত্যুর ঘটনা ঘটেছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীর চাপও বাড়ছে। একই সঙ্গে প্রতিদিন মৃত্যুর সংখ্যাও বাড়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

চিকিৎসকেরা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

এই শাখার আরও খবর

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

হাম সতর্কবার্তা, বাংলাদেশে ডিপথেরিয়া ও পোলিও ছড়ানোর আশঙ্কা

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতিকে দেশের টিকাদান ব্যবস্থার দুর্বলতার সতর্কসংকেত হিসেবে দেখছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হাম ছাড়াও ডিপথেরিয়া, হুপিং…

দেশে সড়কে বছরে আহত ৩০ লাখ মানুষ, কেন এত দুর্ঘটনা

ওটিএন বাংলা ডেস্ক : দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর আহত হচ্ছেন প্রায় ৩০ লাখ মানুষ। প্রাণ হারাচ্ছেন দৈনিক গড়ে ৬৬ জন, আর স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন…

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au