বাংলাদেশ

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

  • 6:26 pm - September 09, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
গর্ভবতী কর্মীদের জন্য প্রয়োজনীয় কর্মক্ষেত্রের সুবিধা দিতে ব্যর্থ হয়েছে সিয়াটলভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান।ছবি : রয়টার্স

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের শ্রমিক সুরক্ষা আইন লঙ্ঘন করেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল আদালতে অ্যামাজনের চার সাবেক গুদামকর্মী যৌথভাবে মামলাটি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গর্ভবতী কর্মীদের জন্য প্রয়োজনীয় কর্মক্ষেত্রের সুবিধা দিতে ব্যর্থ হয়েছে সিয়াটলভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান। তাদের অভিযোগ, কর্মীদের বসার জন্য চেয়ার, পর্যাপ্ত বাথরুম ব্যবহারের সুযোগ, পানি পানের প্রয়োজনীয় বিরতি এবং প্রসবপূর্ব চিকিৎসার জন্য ছুটির মতো মৌলিক সুবিধাও অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, কোনো কর্মী শারীরিক প্রয়োজনের কারণে বিশেষ সুবিধা বা কর্মপরিবর্তনের আবেদন করলে তার কাছে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র চাওয়া হতো। এমনকি শারীরিক অসুস্থতার কারণে কেউ তুলনামূলক বেশি ছুটি নিলে তাকে চাকরি হারানোর হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেছেন সাবেক কর্মীরা।

ভুক্তভোগীদের দাবি, গর্ভাবস্থা ও সংশ্লিষ্ট শারীরিক সমস্যার কারণে কর্মীদের ওপর চাপ সৃষ্টি এবং চাকরিচ্যুত করার ঘটনাও ঘটেছে। মামলায় বলা হয়েছে, এসব আচরণের মাধ্যমে অ্যামাজন কর্মীদের অধিকার ও শ্রমিক সুরক্ষাসংক্রান্ত আইন লঙ্ঘন করেছে।

মামলাকারীরা তাদের বকেয়া বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি অ্যামাজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন করা হয়েছে।

তবে গর্ভবতী কর্মীদের সঙ্গে বৈষম্যের অভিযোগে দায়ের করা এই মামলার বিষয়ে অ্যামাজনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

থাইল্যান্ডে স্কুলে ঢুকে স্ত্রীকে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ঢুকে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au