বিশ্ব

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

  • 12:35 am - September 10, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
ন্যাটালি হার্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

উপহার পাওয়া তিনজন হলেন হোয়াইট হাউসের প্রেসিডেন্টের নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং চেম্বারলেইন হ্যারিস। সরকারি নথিতে এসব অর্থকে ‘ছুটির দিনের নগদ উপহার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ট্রাম্পের আরেক সহযোগী ওয়াল্ট নাউটাও ২০ হাজার ডলার নগদ উপহার পেয়েছেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ন্যাটালি হার্পকে প্রায়ই তাঁর পাশে দেখা গেছে। বিভিন্ন সময় তিনি ট্রাম্পের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এবং তাঁর জন্য বিভিন্ন তথ্য প্রিন্ট করে দিয়েছেন। এ কারণে তাকে অনেকে ‘মানব প্রিন্টার’ বলেও অভিহিত করেন।

সরকারি নথি অনুযায়ী, প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও নির্বাহী সহকারী হিসেবে হার্প বছরে প্রায় দেড় লাখ ডলার বেতন পান।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প দীর্ঘদিন ধরেই ছুটির সময়ে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের উপহার দিয়ে আসছেন। কর্মীদের দেওয়া এসব অর্থ তাদের সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি করেছেন তিনি।

হোয়াইট হাউসের এক মুখপাত্রও উপহার দেওয়ার বিষয়টি সমর্থন করে বলেন, ট্রাম্প দীর্ঘদিন ধরে তাঁর ঘনিষ্ঠজনদের, এমনকি কর্মচারী ও সহযোগীদেরও বড়দিনে উপহার দিয়ে আসছেন। এসব উপহারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নেই।

মুখপাত্রের দাবি, প্রচলিত আইন ও নৈতিক বিধিমালা অনুযায়ী এসব উপহার বৈধ।

সূত্র- দ্য ওয়াশিংটন পোস্ট

এই শাখার আরও খবর

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

মাদ্রাসায় না ফেরায় বাড়ি থেকে ধরে এনে ছাত্রকে পিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসায় ফিরে না যাওয়ায় ১১ বছরের এক ছাত্রকে বাড়ি থেকে ধরে এনে বেত দিয়ে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মারধরে আব্দুল্লাহ…

সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল, গুরুত্বপূর্ণ কমান্ড ও গোয়েন্দা পদে নতুন দায়িত্ব

বাংলাদেশ সেনাবাহিনীতে জ্যেষ্ঠ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি, পদায়ন,…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au