বাংলাদেশ

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

  • 1:34 am - September 10, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসু। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। বুধবার সন্ধ্যায় তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর মেডিকেল কর্মকর্তা চিকিৎসক হাসান আল বান্না বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না।

হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। পরে তার পরিচিত লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন। বিষক্রিয়ার আশঙ্কায় চিকিৎসকেরা তার পাকস্থলী ধৌত করেন। এরপর তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

প্রথমে মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর শয্যায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, বিকেল থেকে মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। চিকিৎসকেরা মনে করেছেন, তার নিবিড় পরিচর্যার প্রয়োজন রয়েছে। এ কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এর পরদিন বুধবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকেরা তার অবস্থা পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

তবে কী কারণে মেঘমল্লার বসু অসুস্থ হয়ে পড়েছেন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। বিষক্রিয়ার আশঙ্কায় পাকস্থলী ধৌত করা হলেও তিনি কী ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন কি না, তা চিকিৎসকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

মাদ্রাসায় না ফেরায় বাড়ি থেকে ধরে এনে ছাত্রকে পিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসায় ফিরে না যাওয়ায় ১১ বছরের এক ছাত্রকে বাড়ি থেকে ধরে এনে বেত দিয়ে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মারধরে আব্দুল্লাহ…

সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল, গুরুত্বপূর্ণ কমান্ড ও গোয়েন্দা পদে নতুন দায়িত্ব

বাংলাদেশ সেনাবাহিনীতে জ্যেষ্ঠ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি, পদায়ন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au