বাংলাদেশ

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি চান চিন্ময় কৃষ্ণ দাস

  • 6:57 pm - September 10, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
চিন্ময় কৃষ্ণ দাস।ছবি : সংগৃহীত

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধর মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সী এই নারীর মৃত্যু হয়।

পরিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন সন্ধ্যা রানি ধর। এর পাশাপাশি হৃদরোগসহ বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতায়ও ভুগছিলেন তিনি। ছেলে চিন্ময় কৃষ্ণ দাস কারাবন্দী হওয়ার পর থেকে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্টরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনপত্র নিয়ে যান।

বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী। তিনি বলেন, তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনপত্র নিয়ে গেছেন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে সর্বোচ্চ সময়ের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হবে।

কুশল বরণ চক্রবর্তী বলেন, ‘আমরা জেলা প্রশাসন কার্যালয়ে আবেদনপত্র নিয়ে এসেছি। আমরা সর্বোচ্চ সময়ের জন্য আবেদন করব। প্রাথমিকভাবে আমরা মনে করছি, আমরা মুক্তির অনুমতি পাব।’

তিনি আরও বলেন, ‘এর আগে গতকাল যখন উনার আম্মা সংকটাপন্ন অবস্থায় ছিলেন, তখনও আবেদন করা হয়েছিল। আমাদের আইনজীবীরা সর্বোচ্চ সময়ের আবেদন চাইবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছেলে চিন্ময় কৃষ্ণ দাস কারাবন্দী হওয়ার পর তাঁর মুক্তির জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করতে ঢাকায় গিয়েছিলেন সন্ধ্যা রানি ধর। তবে এ বিষয়ে ইতিবাচক কোনো ফল না পাওয়ায় তিনি চট্টগ্রামে ফিরে আসেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন এবং তাঁর শারীরিক অবস্থারও দ্রুত অবনতি হতে থাকে।

অসুস্থতার শেষ পর্যায়ে তীর্থস্থান হিসেবে পরিচিত পুণ্ডরীক ধামে সন্ধ্যা রানি ধরকে রাখা হয়েছিল। সেখানে তাঁর জন্য অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসাসুবিধার ব্যবস্থা করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথমে পুণ্ডরীক ধাম কর্তৃপক্ষের কাছ থেকে সন্ধ্যা রানি ধরের মৃত্যুসনদ সংগ্রহ করা হবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্যারোলে মুক্তির আবেদন করা হবে।

প্যারোলের আবেদন মঞ্জুর হলে চিন্ময় কৃষ্ণ দাস কখন কারাগার থেকে বের হতে পারবেন, তার ওপর নির্ভর করে তাঁর মায়ের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে কারাগার থেকে বের হওয়ার সময় এবং প্যারোলের অনুমোদিত সময়সীমা বিবেচনায় নিয়ে শেষকৃত্যের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির বিষয়ে আবেদনপত্র পাওয়া গেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করার দিনই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আদালত-সংলগ্ন পাথরঘাটা বান্ডেল রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকেও গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে রয়েছেন। মায়ের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে। এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তিনি মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না।

এই শাখার আরও খবর

বিশ্বের সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ

একসময় হাম নির্মূলের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন ও…

‘আর ইউ ওকে?’ দিবসের বার্তা: প্রশ্ন করলেই হবে না, শুনতে ও জানতে হবে

মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা অনেকের কাছেই সহজ নয়। বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মী, বন্ধু কিংবা পরিচিত কাউকে তার মানসিক অবস্থা সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে গিয়ে…

ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

বিভিন্ন অভিযোগের তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।…

একই কলেজের আট হিন্দু শিক্ষকের কাছে চাঁদা দাবি, হত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে একটি কলেজের সংখ্যালঘু সম্প্রদায়ের আট শিক্ষককে মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। টাকা না দিলে শিক্ষক ও…

ছেলেকে একনজর দেখার তৃষ্ণা নিয়েই মারা গেলেন চিন্ময় প্রভুর মা

কারাগারে থাকা ছেলে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একনজর দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল মা সন্ধ্যা রাণী ধরের। অসুস্থ অবস্থায় ছেলেকে দেখতে প্যারোলে…

মাদ্রাসা নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে হিন্দু স্কুলশিক্ষক আটক

রাজশাহীর চারঘাটে মাদ্রাসা শিক্ষা ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au