বাংলাদেশ

ড. ইউনূসের প্রতিষ্ঠানের ৬৬৬ কোটি টাকার কর বহাল হাইকোর্টে

  • 10:22 pm - September 10, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

কর পরিশোধের নির্দেশ চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে এ রায় দেওয়া হয়। এর ফলে তিন অর্থবছরের কর বাবদ এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা গ্রামীণ কল্যাণের কাছ থেকে আদায় করতে পারবে রাজস্ব কর্তৃপক্ষ।

মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের আয়কর দাবি নিয়ে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান।

পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর বৃহস্পতিবার নতুন বেঞ্চ রুল খারিজ করে গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে এনবিআরের কর দাবি বহাল রাখেন।

এই শাখার আরও খবর

এক সপ্তাহে বুলিংয়ের শিকার দুই শিশুর দাফন, যেভাবে সামনে আসলো ঘটনা

মাত্র কয়েক দিনের ব্যবধানে বুলিংয়ের শিকার হয়ে মারা যাওয়া দুই শিশুর দাফন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সিডনির এক মুসলিম অন্ত্যেষ্টিক্রিয়াকর্মী। ১২ বছর বয়সী এক…

মৃত মাকে শেষ বিদায় জানাতে মাত্র ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস

মায়ের জীবদ্দশায় একবার ছেলেকে একনজর দেখার আকুল ইচ্ছা ছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানি ধরের। তবে সেই…

তাইওয়ানে চীনের হামলা ঠেকাতে অস্ট্রেলিয়াকে ‘প্রতিরোধে’ অংশ নেওয়ার আহ্বান কেভিন রাডের

তাইওয়ানে চীনের সম্ভাব্য সামরিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে অস্ট্রেলিয়াকেও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। তিনি…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও…

১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশানরা

১৪ বছর পর আবারও দলীপ ট্রফির শিরোপা উঠল পূর্বাঞ্চলের হাতে। চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলকে হারিয়ে আঞ্চলিক এই প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঈশান কিশনের নেতৃত্বাধীন দল।…

মেঘালয়ে তামাকমুক্ত গ্রাম কর্মসূচি সম্প্রসারিত, আওতায় ১,০৩৯ গ্রাম পরিষদ

ভারতের মেঘালয়ে তামাকমুক্ত গ্রাম (Tobacco-Free Village) কর্মসূচি দ্বিতীয় বছরে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। রাজ্যের ইস্ট খাসি হিলস ও ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলার ১ হাজার ২৯৫টি গ্রাম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au