গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন
সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…
নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নগমা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। তবে গত কয়েক বছর ধরে বড় পর্দা ও প্রচারের আলো থেকে অনেকটাই দূরে ছিলেন এই অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর বুধবার হঠাৎ প্রকাশ্যে আসেন ৫১ বছর বয়সী নগমা। ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিআইএনটিএএ)-এর এক সংবাদ সম্মেলনে তাঁর উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা।
অনেকেই দীর্ঘদিন পর নগমাকে দেখে প্রথমে চিনতে পারেননি। বয়সের সঙ্গে তাঁর চেহারায় পরিবর্তন এবং ওজন বাড়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা যায়। তবে সমালোচনার পাশাপাশি অভিনেত্রীর প্রতি সহমর্মিতাও জানিয়েছেন অনেকে।

অভিনেত্রী নগমা, এক সময় অভিনয় করেছিলেন শাহরুখের বিপরীতে। ছবি: সংগৃহীত
একজন মন্তব্য করেন, ওজন বেড়েছে ঠিকই, তবে নগমাকে এখনও সুন্দর দেখাচ্ছে। অতীতের ছবিতে তাঁর অভিনয় ও উপস্থিতির কথাও স্মরণ করেন ওই অনুরাগী।
অন্য একজন অবাক হয়ে প্রশ্ন করেন, ‘ইনি কি নগমা?’ তবে এমন মন্তব্যের বিপরীতে অনেকেই বলেন, বয়সের সঙ্গে মানুষের চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক। তাই একজন অভিনেত্রীর বর্তমান চেহারার সঙ্গে তাঁর পুরোনো সময়ের তুলনা করা উচিত নয়।
নগমা নব্বইয়ের দশকে হিন্দি সিনেমার অন্যতম পরিচিত অভিনেত্রী ছিলেন। ১৯৯০ সালে সালমান খানের বিপরীতে ‘বাগী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। পরে শাহরুখ খানের সঙ্গে ‘কিং আঙ্কল’ এবং অক্ষয় কুমারের সঙ্গে ‘সুহাগ’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।
একসময় নিয়মিত বড় পর্দায় দেখা গেলেও ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান নগমা। তাঁর সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতি তাই পুরোনো দিনের দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে ঘিরেই মূলত তাঁকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।
সূত্র:আনন্দবাজার.কম
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au